News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গণতন্ত্র নেই অভিযোগ করে আন্দোলনের হুমকি পিসিসি সভাপতির
Image

রাজ্যে গণতন্ত্র নেই অভিযোগ করে আন্দোলনের হুমকি পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ জুলাই৷৷ রাজ্যে গনতন্ত্র নেই৷ সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে কংগ্রেস কর্মী, প্রার্থীদের উপর হামলা, নির্যাতন চলছে অথচ দুষৃকতিদের বিরুদ্ধে নামধাম দিয়ে থানায় মামলা দায়ের করা হলেও আজ অব্দি একজনও গেপ্তার হয়নি৷ আজ সাব্রুম সফরে এসে এক সাংবাদিক সম্মেলনে একথা গুলো বলেন রাজ্য কংগ্রেস সভাপতি প্রদ্যুত কিশোর দেববর্মন৷ তিনি আরও বলেন, গনতন্ত্রে ক্ষমতায় যেকোন রাজনৈতিক দল আসতে পারে৷ কিন্তু ক্ষমতায় এসে বিরোধীদের শেষ করে দেব এটা গনতন্ত্র নয় একনায়কতন্ত্র৷


তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এসে ৮০ বছর পুরানো সাব্রুমের কংগ্রেস ভবন ভেঙেছে৷ বিধানসভা এবং লোকসভা ভোটের পর সারারাজ্যে কংগ্রেস কর্মীদের উপর হামলা, নির্যাতন সংগঠিত করেছে৷ তিনি বলেন, এ অবস্থা আর চলতে দেওয়া যাবে না৷ লোকসভা ভোটে কংগ্রেস তার পরিচয় দিয়েছে৷ এই অগণতান্ত্রিক আচরণ অবিলম্বে বন্ধ না হলে কংগ্রেস সারা রাজ্যে আন্দোলন সংগঠিত করবে৷
প্রদ্যুতের দাবি, কংগ্রেস আবার ঘুরে দাঁড়াচ্ছে৷ নতুন করে সদস্য অভিযান শুরু হচ্ছে৷ সাংবাদিকদের অন্য একটি প্রশ্ণের উত্তরে তিনি বলেন, ত্রিপ্রাল্যন্ড কংগ্রেসের ইস্যু নয়৷ এটা বিজেপির শরিক দল আইপিএফটির ইস্যু৷ আর আমি আসার পর আইপিএফটির সংগঠনকে ভেঙে দিয়েছি৷ তিনি পাল্টা প্রশ্ণ করে বলেন ত্রিপ্রাল্যন্ড বিষয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞস করুন৷


কংগ্রেস দল চায় ত্রিপুরাতে সব জাতি, ধর্ম থাকবে তবে উপজাতিদের উন্নয়নে কংগ্রেস দলের বিশেষ ভূমিকা থাকবে৷ সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ ছাড়া ও ছিলে প্রাক্তন মন্ত্রী লক্ষী নাগ, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, মহকুমার কংগ্রেস নেতা শংকর রায়, মনোরঞ্জন দত্ত, মন্টু নাথ,তাপস ভৌমিক প্রমুখ নেতৃবৃন্দ৷ পিসিসি সভাপতির নেতৃত্ব প্রতিনিধি দল আজ বেলা পাঁচ টার দিকে সাব্রুম আসেন৷ তার আগে তারা জলেফায় যান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top