News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে নিয়োগ বোর্ড ও পুলিশের আইজি অফিস গঠনের দাবি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সকাশে সাংসদ প্রতীমা ভৌমিক
Image

রাজ্যে নিয়োগ বোর্ড ও পুলিশের আইজি অফিস গঠনের দাবি নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী সকাশে সাংসদ প্রতীমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ কর্মসংস্থান এবং যাত্রী সুরক্ষার প্রশ্ণে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের দ্বারস্থ হলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ ত্রিপুরায় পৃথক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে পুলিশ ফোর্সের আইজি অফিস গঠনের দাবিতে রেলমন্ত্রীর কাছে স্মারকপত্র তুলে দিয়েছেন তিনি৷


পৃথক দুটি স্মারকপত্রে সাংসদ প্রতিমা ভৌমিক ত্রিপুরার সমস্যা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে রেলমন্ত্রীকে অবগত করেছেন৷ তাঁর মতে, কেন্দ্র ও রাজ্য উভয় সরকার মিলে এখন একত্রে কাজ করছে৷ তাতে জনগণ উপকৃত হচ্ছেন৷ তাঁর বক্তব্য, প্রকৃতপক্ষে ২০১৪ সালের পর থেকে কেন্দ্রের সহযোগিতায় রেল সারা ত্রিপুরায় সম্প্রসারিত হয়েছে এবং এখন বাংলাদেশের সাথেও যুক্ত হতে চলেছে৷ তাতে কেন্দ্রীয় সরকারের প্রতি ত্রিপুরাবাসীর প্রত্যাশা অনেক বেড়েছে৷ সে-ক্ষেত্রে কর্মসংস্থানের প্রশ্ণেও ভারতীয় রেলের প্রতি মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে৷ তিনি বলেন, সারা দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ভারতীয় রেলের৷ ফলে পূবর্োত্তর, বিশেষ করে ত্রিপুরা ভারতীয় রেলের অবদানে দারুণভাবে উপকৃত হবে, আশা প্রকাশ করেন তিনি৷


প্রতিমা ভৌমিক স্মারকপত্রে উল্লেখ করেছেন, ইউপিএ-১ এবং ইউপিএ-২ জমানায় পূবর্োত্তর সব দিক দিয়ে উপেক্ষিত হয়েছে৷ ফলে সারা দেশের তুলনায় উত্তর-পূর্বাঞ্চল অনেকটাই পিছিয়ে রয়েছে৷ তাঁর মতে, এই বঞ্চনার কারণে ত্রিপুরায় বেকারত্ব মারাত্মকভাবে বেড়েছে৷ ফলে, কর্মসংস্থানের প্রশ্ণে ইতিবাচক পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় পৃথক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গঠনের দাবি দীর্ঘদিনের৷ এই দাবি শীঘ্রই পূরণ করা হলে ত্রিপুরার পাশাপাশি অসমের বরাক উপত্যকা এবং মণিপুর ও মিজোরামের একাংশ উপকৃত হবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগরতলায় রেলওয়ের পৃথক রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হলে ত্রিপুরাবাসী ভীষণ উপকৃত হবেন৷ তাতে, বেকার সমস্যা সমাধানে বড় পদক্ষেপ নেওয়া হবে৷


এদিকে, রেলওয়ের পুলিশ ফোর্সের আইজি অফিস স্থাপন প্রসঙ্গে প্রতিমা ভৌমিক বলেন, ত্রিপুরায় রেল আন্তর্জাতিক সীমানা লাগোয়া৷ তাতে, রেল সংযোগের অপব্যবহারের প্রচণ্ড সম্ভাবনা রয়েছে৷ অবশ্য, ইতিমধ্যেই রেলের মাধ্যমে চোরাচালান বেড়ে গিয়েছে৷ তবে, রেল পুলিশের অতি সক্রিয়তায় প্রচুর চোরাচালান সামগ্রী উদ্ধার হচ্ছে৷ এমন-কি পাচারকারীরাও ধরা পড়ছে৷ তিনি বলেন, রেলের নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত৷ তাই, রেলের নিরাপত্তা বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে৷

তাছাড়া, ত্রিপুরা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া হওয়ায় ঝঁকি বেড়ে যাচ্ছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় বর্তমান রেল পুলিশের ক্ষমতা যথেষ্ট নয়৷ তাই, রেল পুলিশের আইজি অফিস আগরতলায় গঠন করা খুবই জরুরি৷
সাংসদ প্রতিমা ভৌমিক রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছে আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরার উন্নয়নে এবং অ্যাক্ট-ইস্ট পলিসির খাতিরে পৃথক রেল বোর্ড এবং রেল পুলিশের আইজি অফিস গঠনের দাবি মানবে কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top