News Flash

  • Home
  • Uncategorized
  • বাগমায় দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ গুরুতর আহত পাঁচ
Image

বাগমায় দুই পরিবারে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ জুলাই৷৷ বুধবার সকালে দুই পরিবারের মারমুখী সংঘর্ষে আহত পাঁচজন৷ আহতলা গোমতী জেলা হাসপাতালে ভর্তি৷ ঘটনা রাধাকিশোরপুর থানাধীন বাগমা ফাঁড়ির অন্তর্গত কড়ুইয়ামুড়া ফকিরপাড়া এলাকায়৷


এদিন সকাল আনুমানিক নয়টা নাগাদ ঐ এলাকার বাসিন্দা আবুল হোসেনের একটি গরুর বাচ্চা তাঁর প্রতিবেশী বাসু মিয়ার সিম বাগান নষ্ট করে৷ বাসু মিঞার পরিবারের লোকজন এ ঘটনার প্রতিবাদ করে আবুল মিঞার নিকট ক্ষতি পূরণ দাবি করলে, দুপরিবারের মধ্যে বাকবিতণ্ডার শুরু হয়৷ কথা কাটাকাটি থেকেই শুরু হয় দুই পরিবারের মধ্যে ৷ তারপর ইটপাটকেল নিক্ষেপ৷ আবুল হোসেন ও তার পরিবারের সদস্যরা বাস মিয়ার বাড়িতে চড়াও হয় দা ও লাঠি নিয়ে৷ দা ও লাঠি নিয়ে ঝাঁপিয়ে পরে বাড়ির মহিলা ও পুরুষদের উপর৷


এই ঘটনায় দুই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত হয়েছেন৷ তাদেরকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাস মিয়ার পরিবারের সবাই হাসপাতালে চলে আসলে আবুল হোসেনের পরিবারের সদস্যরা দ্বিতীয় দফায় আবার হামলা চালায় বাসু মিয়ার বাড়িতে৷ তারা বাসু মিঞার ঘরের সমস্ত আসবাবপত্র, টিভি ও একটি অটো গাড়ি ভাঙচুর করে৷ ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বাগমা ফাঁড়ির ওসি সুশান্ত দেব৷


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ দুই পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে৷ ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার ওসি প্রণব সেনগুপ্ত ঘটনাস্থলে ছুটে যান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা ক্ষোাভ বিরাজ করছে৷ মামলা ও পাল্টা মামলার সম্ভাবনা আছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top