News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলে অবশিষ্ট ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণ ২০২১-২২ অথবর্ষে সমাপ্ত হবে : রেলমন্ত্রী

উত্তর-পূর্বাঞ্চলে অবশিষ্ট ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণ ২০২১-২২ অথবর্ষে সমাপ্ত হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ উত্তর-পূর্বাঞ্চলে অবশিষ্ট ব্রডগেজ লাইনে বৈদ্যুতিকরণের কাজ ২০২১-২২ অর্থবর্ষের মধ্যেই সমাপ্ত হবে৷ লোকসভায় এ-কথা জানালেন রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল৷
বুধবার লোকসবায় প্রশোত্তর পর্বে ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক উত্তর-পূর্বাঞ্চলের রেল সংযোগ সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ উত্থাপন করেন৷ জবাবে রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল জানান, ১৪টি নতুন লাইন এবং ৬টি ডাবল লাইনের কাজ বিভিন্ন স্তরে সমাপ্তির অপেক্ষায় রয়েছে৷ ওই প্রকল্পগুলি বাস্তবায়নে মোট ১৭৮৩ কিলোমিটার রেললাইনে কাজ হবে, তাতে ৬৮ হাজার ৪০১ কোটি টাকা ব্যয় ধররা হয়েছে৷ তিনি জানান, চলতি বছরে মার্চ পর্যন্ত ৩৫৩ কিমি কাজ সম্পন্ন হয়েছে তাতে খরচ হয়েছে ১৭ হাজার ৬৮৫ কোটি টাকা৷ এছাড়াও ২০১৯-২০ অর্থবর্ষের অন্তবর্তী বাজেটে অতিরিক্ত ৩৫৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷


এদিন রেল মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলে অরুনাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরা এবং মিজোরামে অবশিষ্ট ব্রডগেজ লাইন বৈদ্যুতিকরণের কাজ ২০২১-২২ অর্থবর্ষের মধ্যেই সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় রেল৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়নে গতি বাড়াতে ভারতীয় রেল রেল সম্প্রসারনে দূরন্ত গতিতে কাজ করে চলেছে৷


এদিকে, রেল লাইন সম্প্রসারণ এবং নতুন লাই নির্মাণের ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলে ভৌগলিক এবং আঞ্চলিক সমস্যা সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে বাধার সৃষ্টি করে থাাকে৷ জমি অধিগ্রহণ, বন মন্ত্রকের অনুমোদন, নির্মাণ সামগ্রীর পরিবহন, শ্রমিকদের নানা সমস্যা ও তাঁদের দাবি-দাওয়া, পরিবেশ, আবহাওয়া ইত্যাদি প্রতিকূলতা কাটিয়ে ভারতীয় রেল উত্তর-পূর্বাঞ্চলে রেল লাইন সম্প্রসারিত করে চলেছে৷ তাই কার্য সম্পাদনে সামান্য বিলম্ব হয়ে থাাকে৷ তবে, দেশের স্বার্থে সমস্ত প্রতিকূলতা সত্বেও ভারতীয় রেল অবিষ্ট লক্ষ্যে পৌছানোর দৃঢ় সংকল্প নিয়েছে, বলেন রেলমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top