News Flash

  • Home
  • Uncategorized
  • পাওয়ার টিলারের কাঁচিতে ঢুকেএক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Image

পাওয়ার টিলারের কাঁচিতে ঢুকেএক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুলাই৷৷ পা পিছলে পাওয়ার টিলারের কাঁচিতে আটকে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ বুধবার সকালে সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন চেলিখলা নতুন বাজার এলাকায় ধানের জমিতে কাজ করার সময় পাওয়ার টিলারের কাঁচিতে আটকে ব্রজবাসী দেববর্মা (৫০)-র মৃত্যু হয়েছে৷ তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে মেকানিক ডেকে এনে তাঁর দেহ পাওয়ার টিলার থেকে বের করা হয়েছে৷


পুলিশ জানিয়েছে, ব্রজবাসী দেববর্মা পেশায় কৃষক৷ নিজের ধানের জমিতেই আজ সকালে কাজ করছিলেন তিনি৷ তখন ওই দুর্ঘটনাটি ঘটে৷ তাতে তাঁর মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পাওয়ার টিলার চালু করে পাশে রাখা কোদাল নেওয়ার চেষ্টা করছিলেন তিনি৷ ওই সময় পা পিছলে পাওয়ার টিলারের কাঁচিতে আটকে যায় তাঁর দেহ৷ পাওয়ার টিলার চালু থাকায় তাঁর পুরো দেহ ভেতরে ঢুকে যায়৷ লোমহর্ষক ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে শিউরে উঠেন স্থানীয় জনগণ৷ পাশের জমিতে কর্মরত জনৈক কৃষকের কথায়, কোনও কিছু বোঝে উঠার আগেই ব্রজবাসী দেববর্মার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে পাওয়ার টিলার থেকে দেহ বের করার বন্দোবস্ত করে৷


পুলিশ জানিয়েছে, তাঁর দেহ পাওয়ার টিলার থেকে বের করার জন্য মেকানিক ডাকতে হয়েছে৷ মেকানিক এসে পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে তার পর তাঁর দেহ বের করা হয়েছে৷ কর্তব্যরত পুলিশ অফিসার জানান, তাঁর দেহ উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছিল৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে তাঁর মরদেহ তুলে দেওয়া হয়েছে৷


ব্রজবাসীর পরিবারের সদস্যরা বলেছেন, পাওয়ার টিলার চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর৷ কিন্তু, আজ এভাবে তাঁর মৃত্যু হবে বিশ্বাস করতে পারছেন পরিবার পরিজনেরা৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top