News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ শিক্ষকদের রাজ্য সম্মেলন
Image

১০৩২৩ শিক্ষকদের রাজ্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইসড টিচার্স অ্যাসোসিয়েশন অসহায় শিক্ষক সমাজকে বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছে৷ বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইস টিচার্স অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন থেকে এই আবেদন জানানো হয়৷


বামফ্রন্ট সরকারের আমলে নিযুক্ত ১০,৩২৩ জন শিক্ষকের ভাগ্যে কালো মেঘ ক্রমশ ঘনিভূত হচ্ছে৷ ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত চাকুরির সময়সীমা বেঁধে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ এই সময়সীমার মধ্যে রাজ্য সরকার সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য বিকল্প কোন ব্যবস্থা গ্রহণ না করলে তাদেরকে বাড়ি ফিরে যেতে হবে৷


১০,৩২৩ শিক্ষক পরিবারের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে৷ তাদের ভাগ্যে যেভাবে কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করেছে তাতে সংশ্লিষ্ট পরিবারগুলো এক অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে৷
উদ্ভুত পরিস্থিতিতে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইস টিচার্স অ্যাসোসিয়েশন বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য ভিত্তিক কনভেনশনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা নিশ্চিত করার দাবিতে দাবি জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান বর্তমান সরকার এই শিক্ষক সমাজকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা আশাবাদী৷ কেন না, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’র ভিষন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি নিশ্চয়তা দেওয়া হবে৷


বিজেপি’র নেতৃত্বে রাজ্যের সরকার গঠন হয়েছে৷ বর্তমান সরকার তাদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে বলে তারা আশাবাদী৷ প্রসঙ্গক্রমে তারা বলেছেন বামফ্রন্ট সরকারের আমলে আইনকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এইসব শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল৷ এজন্য শিক্ষকরা কোনভাবেই দায়ী নন৷ এর দায় বামেদের৷ শিক্ষক ও তাদের পরিবার পরিজনরা কেন শাস্তির মুখে পড়বে সেই প্রশ্ণও তুলেছেন তারা৷

২০২০ সালের মার্চ মাসের আগে এইসব শিক্ষকদের পরিবারের কথার চিন্তা করে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তারা আশা ব্যক্ত করেছেন৷
শিক্ষক সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা যে বৃহত্তর আন্দোলনে শামিল হবে তারও ইঙ্গিত দেওয়া হয়েছে অল ত্রিপুরা ১০,৩২৩ ভিক্টিমাইস টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top