News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত ভোট : ৮৩০৮ মনোনয়নপত্র বৈধ ঘোষণা
Image

ত্রিস্তর পঞ্চায়েত ভোট : ৮৩০৮ মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৩০৮টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ মঙ্গলবার স্ক্রুটিনি শেষে একথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য৷


ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে ৮৩৯৯টি মনোনয়ন জমা পড়েছিল৷ স্ক্রুটিনির পর ৮৩০৮টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ ফলে, ৯১টি মনোনয়ন এদিন বাতিল হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৬১১৬টি, সিপিএম’র ৩৭০টি, সিপিআই’র ৪টি, কংগ্রেসের ৭০৯টি, আইপিএফটি’র ৩৭টি, নির্দল ৩৭টি এবং অন্যান্য ১৪৭টি মনোনয়ন বৈধ পাওয়া গেছে৷

এদিকে পঞ্চায়েত সমিতিতে বিজেপির ৪১৯টি, সিপিএম’র ৮৮টি, সিপিআই’র ১টি, কংগ্রেসের ৭১টি, আইপিএফটির ২টি, নির্দল ১১টি এবং অন্যান্য ২টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ তিনি আরও জানান, জিলা পরিষদে বিজেপির ১১৬টি, সিপিএম’র ৯২টি, কংগ্রেসের ৭৯টি, ফরোয়ার্ড ব্লকের একটি এবং নির্দল ৬টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হবে৷
এদিকে, মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ আগামী ১১ জুলাই৷ নির্বাচন অনুুষ্ঠিত হবে ২৭ জুলাই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top