News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টিতে প্লাবিত শান্তিরবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকা, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রিত
Image

বৃষ্টিতে প্লাবিত শান্তিরবাজার মহকুমার বিস্তীর্ণ এলাকা, বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ সোমবার রাতের ভারি বর্ষণ ও মঙ্গলবার সকালের বর্ষণের ফলে দক্ষিণ জেলার বেশকিছু এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি৷ ইতিমধ্যে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষীছাড়া, বেতাগা ও বাইখোড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ণ হয়ে পড়েছে৷ বহু বাড়িঘরে জল ঢুকে পড়েছে৷ থোংগিয় চৌধুরী পাড়ার মানুষ গৃহ বন্দি হয়ে পড়েছে৷ কারন এলাকা জলমগ্ণ হয়ে গেছে৷
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান৷ কথা বলেন বন্যা দুর্গতদের সাথে৷

খালি পায়ে হাঁটু সমান জলের মধ্য দিয়ে পায়ে হেঁটে বন্যা দুর্গতদের কাছে ছুটে যান বিধায়ক প্রমোদ রিয়াং৷ বন্যা দুর্গতরা বিধায়ককে পাশে পেয়ে নিজেদের সমস্যার কথা জানায়৷ পাশাপাশি সরকারি সাহায্যের আর্জি জানায়৷ বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক এবং বকাফা ব্লকের বিডিও কে বন্যা কবলিত এলাকা গুলি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন৷ লক্ষ্মীছাড়া এলাকার একটি হোস্টেলও জলমগ্ণ হয়ে পড়ে৷ এই হোস্টেলে থাকা ৪০ জন ছাত্রছাত্রীকে উদ্ধার করে লক্ষীছাড়ার একটি সুকলে নিয়ে যাওয়া হয়৷ এছাড়াও যাদের বাড়িঘর জলমগ্ণ হয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করে অস্থায়ি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার কাজ চলছে৷


জানা গিয়েছে, তিনটি অস্থায়ী শিবির খোলা হয়েছে৷ তাছাড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্যোগ মোকাবিলা টিমকে প্রস্তুত রাখা হয়েছে৷ মুহুরী নদীর জল স্ফীত হয়েছে৷ নদী ও শাখানদীগুলির জল বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছে জনগণ৷ শুধুমাত্র শান্তিরবাজার মহকুমাতেই নয় আশেপাশের এলাকাগুলিও জলমগ্ণ হয়ে পড়েছে৷ ফসের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top