News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে মন্দির ভাঙচুর, রাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি ত্রিপুরার বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের
Image

দিল্লিতে মন্দির ভাঙচুর, রাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি ত্রিপুরার বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ দিল্লিতে মন্দিরে হামলার ঘটনায় আজ রাষ্ট্রপতির উদ্দেশ্যে পাঠিয়েছে বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল৷ রাজ্যের আট জেলাশাসকের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা চিঠি তুলে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা ৷


এ-বিষয়ে আগরতলায় বজরং দলের দক্ষিণ-পূর্ব সহসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রসেনজিৎ দাস জানান, জেহাদি কার্যকলাপের জন্য দেশজুড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ দিল্লিতে মন্দিরে হামলার ঘটনা তারই অঙ্গ বলে তিনি অভিযোগ করেন৷ তাঁর কথায়, জেহাদিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণায় রাষ্ট্রপতির উদ্দেশ্যে চিঠি পাঠানো হচ্ছে ৷ তিনি বলেন, সনাতন ধর্মের উপর আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ সে-ক্ষেত্রে সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল ৷ কিন্তু, দিল্লির মন্দিরে আক্রমণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সনাতন ধর্মের উপর এভাবে আক্রমণ হলে বজরং মুখ বুঝে সহ্য করবে না ৷ প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতেও দুবার ভাববে না৷ তাঁর বক্তব্য, আজ সারা দেশেই সমস্ত জেলাশাসকের কাছে ওই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি এবং সনাতন ধর্মের নিরাপত্তার দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরার আট জেলার জেলাশাসকদের মাধ্যমে চিঠি পাঠানো হবে৷ তাঁর আশা, রাষ্ট্রপতি এ-বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন৷ কারণ, মন্দির ধবংস, গো-হত্যা এই দেশের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে৷


এদিকে উত্তর ত্রিপুরা জেলা বিশ্বহিন্দু পরিষদের শাখা সম্পাদক সুরজ ভট্টাচার্য বলেন, দিল্লির চাঁদনিচকে ১৫০ বছরের পুরনো মন্দিরে জোহাদি গোষ্ঠী ভাঙচুর এবং সাধুসন্তদের উপর অত্যাচার চালিয়েছিল ৷ তাঁর কথায়, কিছুদিন আগে পানিসাগর মহকুমার (উত্তর ত্রিপুরা) পদ্মবিলে দুটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং একটি গাড়ি ভেঙে দিয়েছিল দুষৃকতকারীরা ৷ একইভাবে রবিবার রাজনৈতিক দলের উপর আক্রমণ করে ২২টি বাইক ও একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তাঁর অভিযোগ, জেহাদিরা এ-রাজ্যেও ঢুকে পড়েছে৷ তাদের কঠোর হাতে দমন না করা হলে আগামীদিনে রাজ্য তথা দেশের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top