News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালি কাণ্ড : অভিনেতা প্রসেনজিতকে তলব ইডি-র, হাজিরা দিতে হবে ১৯ জুলাই
Image

রোজভ্যালি কাণ্ড : অভিনেতা প্রসেনজিতকে তলব ইডি-র, হাজিরা দিতে হবে ১৯ জুলাই

কলকাতা, ৯ জুলাই (হি.স.): রোজভ্যালি দুর্নীতি কাণ্ডে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| রোজভ্যালি কাণ্ডে টলিউড অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| আগামী ১৯ জুলাই ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে|

সোমবারই রোজভ্যালি কাণ্ডে দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ধরে জেরা করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে| মদন মিত্রের পর এবার ইডি-র নজরে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়| রোজভ্যালি কাণ্ডের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৯ জুলাই তলব করেছে ইডি| প্রসঙ্গত, রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিত্| রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল প্রসেনজিতকে| এই সমস্ত কারণেই সম্ভবত তলব করা হয়েছে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top