News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়া বাজারে বন্ধ ঘরে পঁচাগলা মৃতদেহ উদ্ধার
Image

দামছড়া বাজারে বন্ধ ঘরে পঁচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ দামছড়ার বাজার শেডের দ্বিতলে বন্ধ ঘরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই ঘটনায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া বাজার এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক দেখা দিয়েছে৷


পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানিয়েছেন, দামছড়া বাজারে আজ ছিল হাটবার৷ স্বাভাবিকভাবেই বাজারে ক্রেতার প্রচণ্ড ভিড় ছিল৷ কিন্তু, চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অনেকের অস্বস্তি হচ্ছিল৷ তখন কয়েকজন বিক্রেতা মিলে খোঁজ নিয়ে বুঝতে পারেন বাজার শেডের দ্বিতল থেকে দুর্গন্ধ ছড়িয়েছে৷ তখন তাঁরা সেখানে গিয়ে একটি বন্ধ ঘরের মেঝেতে মৃতদেহ দেখতে পান৷
এসডিপিও জানান, দুপুর আড়াইটা নাগাদ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ সেখানে ছুটে গিয়েছে৷ ফরেন্সিক টিম নিয়ে আমিও সেখানে যাই৷

মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ অভিজিৎবাবু জানিয়েছেন, মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি এখনও৷ তবে অন্তত ৪/৫ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ কারণ, তার সারা শরীরে পচন ধরে গিয়েছে৷ তাঁর কথায়, পুলিশ তদন্ত শুরু করেছে৷ কারণ, এটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা, সেই রহস্য খুঁজে বের করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top