News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ জুলাই আমেঠি যাচ্ছেন রাহুল গান্ধী, বৈঠক করবেন নেতা-কর্মীদের সঙ্গে
Image

১০ জুলাই আমেঠি যাচ্ছেন রাহুল গান্ধী, বৈঠক করবেন নেতা-কর্মীদের সঙ্গে

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): বিগত কয়েকদিনে অনেক কিছুই পাল্টে গিয়েছে| সোনিয়া-পুত্র রাহুল গান্ধী এখন আর কংগ্রেস সভাপতি নন| এমনকি উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের সাংসদও নন তিনি| সপ্তদশ লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী| আমেঠি লোকসভা আসনে পরাজিত হয়েছেন স্মৃতি ইরানির কাছে| এমতাবস্থায় ১০ জুলাই (বুধবার) উত্তর প্রদেশের আমেঠি সফরে যাচ্ছেন রাহুল গান্ধী| এক দিনের আমেঠি সফরের রাহুলের সঙ্গেই থাকতে পারেন তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও| ১০ জুলাই আমেঠিতে গিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন রাহুল গান্ধী|

কংগ্রেস সূত্রের খবর, আমেঠি সফরে এসে দলীয় নেতাদের পাশাপাশি পাঁচটি বিধানসভা কেন্দ্রের (সালোন, আমেঠি, গৌরীগঞ্জ, যগদীশপুর এবং তিলোই) বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন রাহুল গান্ধী| কী কারণে পরাজয়, সম্ভবত এই সমস্ত বিষয়েই আলোচনা হবে| কংগ্রেসের জেলা মুখপাত্র অনীল সিং জানিয়েছেন, বেশ কিছু গ্রামেও যাবেন রাহুল গান্ধী|

গান্ধী পরিবারের গড় বলে পরিচিত উত্তর প্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রে এবার পদ্মফুল ফুটেছে| ১৯৯৯ সাল থেকেই গান্ধী পরিবারের দখলে আমেঠি লোকসভা কেন্দ্র| কিন্তু, এবার আমেঠিতে রাহুলকে ৫৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন স্মৃতি ইরানি| আমেঠিতে পরাজিত হলেও, কেরলের ওয়ানাড থেকে জয়ী হয়েছেন রাহুল| সপ্তদশ লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের শুধুমাত্র একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস| রায়বরেলি থেকে জয়ী হয়েছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top