News Flash

  • Home
  • Uncategorized
  • তিন বছরে উত্তরপূর্বে বেকারত্ব ঘুচল ৩৬,৬৬৫ জনের, শীর্ষে অসম
Image

তিন বছরে উত্তরপূর্বে বেকারত্ব ঘুচল ৩৬,৬৬৫ জনের, শীর্ষে অসম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় গত তিন বছরে উত্তর-পূর্বাঞ্চলে ৩৬ হাজার ৬৬৫ জনের কর্মসংস্থান হয়েছে৷ তার মধ্যে, শীর্ষে রয়েছে অসম, এর পরই স্থান সিকিমের ৷ তবে, সবচেয়ে খারাপ অবস্থা অরুণাচল প্রদেশের ৷ কারণ, উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশে সবচেয়ে কম কর্মসংস্থান হয়েছে ৷


লোকসভায় সাংসদ পুনম মহাজনের তারকা চিহ্ণবিহীন এক প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় দক্ষতা বিকাশ এবং বাণিজ্যিক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী আর কে সিং এ তথ্য দিয়েছেন৷ তিনি বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম (এনএসডিসি) প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মূল্যায়ণ করেছে৷ তাতে দেখা গিয়েছে, স্বল্প মেয়াদের প্রশিক্ষণে কর্মসংস্থান ১.৮ শতাংশ অতিরিক্ত বৃদ্ধি হয়েছে৷ ফলে, সার্বিকভাবে এই যোজনার অধীনে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে ৯ শতাংশ এবং আয়ে ১৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ তবে, উত্তর-পূর্বাঞ্চলে এই যোজনায় সফলতার শতাংশের হিসাবে কিছু জানাননি তিনি৷


এদিন আরকে সিং লোকসভায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার গত তিন বছরের বিস্তারিত তথ্য তুলে ধরেন ৷ তাতে উত্তর-পূর্বাঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, প্রশিক্ষণে এবং কর্মসংস্থানের নিরিখে উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে রয়েছে অসম৷ কিন্তু, অরুণাচল প্রদেশ এ-ক্ষেত্রে সবচেয়ে খারাপ ফলাফলের নজির স্থাপন করেছে৷


তথ্য অনুসারে, গত তিন বছরে অসমে ৪৪ হাজার ৫২৪ জনের এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ হয়েছে ৷ তাঁদের মধ্যে ১৭ হাজার ৭৪ জনের কর্মসংস্থান হয়েছে ৷ কিন্তু অরুণাচল প্রদেশে গত তিন বছরে মাত্র ১ হাজার ৪০১ জনের প্রশিক্ষণ হয়েছে৷ তাঁদের মধ্যে ৯৬০ জন কাজ পেয়েছেন ৷


যোজনা অনুযায়ী, যাঁদের কর্মসংস্থান হয়েছে তাঁরা সকলেই চাকিরি পেয়েছেন এমনটা নয় ৷ কারণ, স্বনির্ভর করে তোলাও এই যোজনার অন্যতম লক্ষ্য ৷ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলে গত তিন বছরে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ৮৬ হাজার ৯৮৪ জন প্রশিক্ষণ পেয়েছেন ৷ তাঁদের মধ্যে ৩৬ হাজার ৬৬৫ জনের কর্মসংস্থান হয়েছে৷ স্বাভাবিকভাবে বলা যেতে পারে, তাঁদের বেকারত্ব ঘুচেছে ৷


এদিকে, এই যোজনায় কর্মসংস্থানে অসম শীর্ষ স্থানে হলেও জনসংখ্যার নিরিখে উত্তর-পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সিকিম৷ তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, অসমে ৩.০৯ কোটি জনসংখ্যার মধ্যে ৪৪ হাজার ৫২৪ জন প্রশিক্ষণ নিয়েছেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় ৷ সেই তুলনায় সিকিমে ৬.১৯ লক্ষ জনসংখ্যার মধ্যে ৬ হাজার ৭৫৭ জন প্রশিক্ষণ নিয়েছেন ৷ তাঁদের মধ্যে ৪ হাজার ২৯২ জনের কর্মসংস্থান হয়েছে ৷


উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিও গত তিন বছরে এই যোজনায় তুলনামূলক সফলতা অর্জন করেছে ৷ লোকসভায় প্রদত্ত তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় মেঘালয়ে ১০ হাজার ৪৮০ জনের প্রশিক্ষণ হয়েছে এবং কাজ পেয়েছেন ৩ হাজার ৪৫২ জন ৷ ত্রিপুরায় এই যোজনার অধীন ৭ হাজার ৪১৭ জনের প্রশিক্ষণের পর ৩ হাজার ৮১ জনের কর্মসংস্থান হয়েছে ৷ নাগাল্যান্ডে এই যোজনায় ৫ হাজার ২৭৭ জনের প্রশিক্ষণ হয়েছে এবং কাজ পেয়েছেন ২ হাজার ৯৯২ জন, মিজোরামে ৬ হাজার ৩৫৮ জনের প্রশিক্ষণের পর ২ হাজার ৩৩৮ জনের কর্মসংস্থান হয়েছে এবং মণিপুরে ৪ হাজার ৭৭০ জনের প্রশিক্ষণ শেষে ২ হাজার ৪৭৬ জনের কর্মসংস্থান সম্ভব হয়েছে ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top