News Flash

  • Home
  • Uncategorized
  • এক বছরে রাজ্যে নারী নির্যাতন হ্রাস পেয়েছে, দাবি মহিলা কমিশনের
Image

এক বছরে রাজ্যে নারী নির্যাতন হ্রাস পেয়েছে, দাবি মহিলা কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ গত এক বছরে রাজ্যে নারী নির্যাতন বা মহিলাদের উপর অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হাস পেয়েছে৷ আগামীদিনে তা কমে শূন্যে নেমে আসবে বলে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আশা প্রকাশ করেছেন৷ তিনি আজ কার্যভার গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিশনের এক বছরের কার্যকালের সাফল্যের কথা তুলে ধরেন৷ তিনি জানান, এক বছরে ৫৫৮টি মহিলা সমস্যাজনিত মামলা কমিশনের কাছে এসেছে৷ এর মধ্যে ৫০ শতাংশেরই নিষ্পত্তি হয়ে গেছে৷

মামলাগুলির মধ্যে রয়েছে গার্হস্থ্য হিংসা, পণ প্রথা, বাল্য বিবাহ, শিশু কন্যা নির্যাতন ইত্যাদি৷ তিনি জানান, এ বছর থেকে মহিলা কমিশন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে৷ তা হলো ঘরে ঘরে গিয়ে এখন থেকে মহিলা কমিশনের সদস্যরা মহিলাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেবেন৷ গত মাসে তেলিয়ামুড়ার মুকুটছড়া গ্রামে এই ধরনের পরিদর্শন হয়েছে বলেও তিনি জানান৷ তিনি বলেন, যে কোনও ধরনের কুপ্রথা এবং নেশা গার্হস্থ্য হিংসার জন্য সবচেয়ে বেশি দায়ী৷ মহিলা কমিশন সমাজ থেকে এগুলিকে সমূলে উৎপাটিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে৷ মহিলারা যে কোনও ধরনের সমস্যার সম্মখীন হলে তার সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷


সাংবাদিক সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমাও সাংবাদিকদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে কমিশনের অগ্রগতি নিয়ে কথা বলেন৷ তিনি মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং সদস্যাদেরও তাদের এক বছরের কাজের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে আরও বেশি করে সামাজিক সচেতনতা শিবির করার পরামর্শ দিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে চেয়ারপার্সন ছাড়াও মহিলা কমিশনের সদস্যা মৌসুুমী দাস ও ডালিয়া সিনহা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top