News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য সরকারের কাছে টাকা বকেয়া আইজিএমে বন্ধ ডায়ালাইসিস
Image

রাজ্য সরকারের কাছে টাকা বকেয়া আইজিএমে বন্ধ ডায়ালাইসিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ আইজিএম স্টেট হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট আচমকা পরিষেবা প্রদান বন্ধ করায় ডায়ালাইসিস করাতে আসা রোগীরা মঙ্গলবার রীতিমতো বিপাকে পড়েন৷ পিপিপি মডেলে আইজিএম হাসপাতালে ডায়ালাইসিস বিভাগটি পরিচালিত হচ্ছে৷ পরিচালকরা রাজ্য সরকারের কাছে প্রায় ৫০ লক্ষ টাকা বকেয়া পাওনা রয়েছে৷ এ অবস্থায় পরিষেবা চালিয়ে যাওয়া তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷ সে কারণেই মঙ্গলবার পরিষেবায় বিঘ্ন ঘটে৷


রাজ্য সরকার রাজ্যের কিডনি সমস্যায় জর্জরিত রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ সে অনুযায়ী পিপিপি মডেলে ডায়ালাইসিস বিভাগ পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে৷ আইজিএম স্টেট হাসপাতালেও এই পরিষেবা চালু করা হয়৷ গত বেশ কিছুদিন ধরেই পিপিপি মডেলে আইজিএম হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ ভালভাবেই কাজা চালাচ্ছিল৷ কিন্তু প্রায় অর্ধ কোটি টাকা বকেয়া জমে থাকায় দায়িত্বপ্রাপ্তরা পরিষেবা প্রদানে অক্ষম হয়ে পড়ে৷ বিষয়টি বেসরকারি এই সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে একাধিকবার স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকারের নজরে আনা হয়েছে৷
কিন্তু নির্বাচন সহ অন্যান্য কিছু কারণে এখনও পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি৷

সে কারণেই পরিচালকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে৷ উদ্ভূতপরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে আইজিএম স্টেট হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা বন্ধ হয়ে পড়ে৷ এদিকে পরিষেবা নিতে বেশ কিছু সংক্ষ্যক রোগী হাসপাতালে এসে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন৷ ডায়ালাইসিস বিভাগ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অরিজিৎ সেন জানান, তারাও পরিষেবা চালিয়ে যেতে যথেষ্ট আন্তরিক৷


গুরুত্বপূর্ণ এই পরিষেবা প্রদানে কোন ধরনের গাফিলতি করতে চান না তারা৷ কিন্তু আর্থিক সঙ্কট এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে পরিষেবা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে৷ উদ্ভূদ পরিস্থিতি মোকাবিলায় ডায়ালাইসিস বিভাগে কর্মরতরা নিজেদের পকেট থেকে টাকা দিয়েও আপাতত পরিষেবা চালু করার চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন তারা৷ এদিকে পরিষেবা নিতে আসা লোকজনরা জানান এতদিন এখান থেকে পরিষেবা ভালভাবেই পাচ্ছিলেন তারা৷ হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তারা বিপাকে পড়েছেন৷ অবিলম্বে এই সমস্যা কাটিয়ে পরিষেবা সচল করার দাবি জানিয়েছেন ডায়ালাইসিস নিতে আসা রোগী ও তাদের আত্মীয়পরিজনরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top