News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগর কান্ডে গ্রেপ্তার এক
Image

ধর্মনগর কান্ডে গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরে হিংসার ঘটনায় অভিযুক্ত নূর উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তাদের মধ্যে ১ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে৷ এদিকে, আজ রাতে ওই হিংসার ঘটনার মূল কান্ডারি দুলু মিঞার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ওই ঘটনায় আক্রান্তরা৷


পুলিশ জানিয়েছে, গত রবিবার ধর্মনগর পশ্চিম চন্দ্রপুরে হিংসার ঘটনায় অভিযুক্তদের তল্লাসিতে নেমে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত নূর উদ্দিন বর্তমানে ধর্মনগর থানার পুলিশ লকাপে রয়েছে৷ এদিকে, আজ রাতে ওই ঘটনার পেছনে মূল কান্ডারি দুলু মিঞার বাড়ি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে৷ ধারনা করা হচ্ছে, ওই দিনের ঘটনায় আক্রান্তরা তার বাড়িতে আগুন লাগিয়েছে৷

সূূত্রের খবর দমকল বাহিনী আগুন নেভাবে যেতে পারেনি৷ কারণ, ক্ষুব্ধ জনগণ তার বাড়িতে যাওয়ার পথে দমকল বাহিনীকে আটকে দিয়েছে৷ সৌভাগ্য বশত অগ্ণিকান্ডে কেউ আহত হননি৷ কারণ, রবিবারের ঘটনায় পর থেকে দুলু মিঞা গা ঢাকা দিয়েছেন৷ পাশাপাশি তার পরিবারের সদস্যরাও অন্যত্র চলে গেছেন৷ তাই পুরো বাড়িটি ভস্মিভূত হলেও কেউ আহত হননি৷


এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও থমথমে হয়ে উঠেছে৷ প্রতিঘাতের আশঙ্কা করছে পুলিশ৷ তাই সম্ভাব্যস্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ শুধু তাই নয়, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top