News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের, দাবি ইয়েদুরাপ্পার
Image

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের, দাবি ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, ১০ জুলাই (হি.স.) :  বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাছে। বুধবার রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে গিয়ে এমনই দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।

এদিন রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএস ইয়েদুরাপ্পা বলেন, বিধানসভার অধ্যক্ষ যাতে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তা জানাতে রাজ্যপালের কাছে এসেছিলাম। বিধানসভায় পর্যাপ্ত সংখ্যা না থাকার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন কুমারস্বামী। 

বিএস ইয়েদুরাপ্পা আরও বলেন, ১২ জুলাই থেকে অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু কংগ্রেস-জেডি(এস) জোটের কাছে পর্যাপ্ত সংখ্যা নেই। ফলে অধিবেশন অনৈতিক। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কুমারস্বামীর। বিজেপিকে সরকার তৈরি করার অবকাশ দেওয়া উচিত। 

রাজ্যে রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে বিধানসভার ভবনের সামনে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বসেন ইয়েদুরাপ্পা। তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য বিজেপি বিধায়কেরা। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে বিধানসভা অধ্যক্ষকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top