News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসাদ যোজনায় অন্তর্ভুক্ত মা ত্রিপুরা সুন্দরী মন্দির
Image

প্রসাদ যোজনায় অন্তর্ভুক্ত মা ত্রিপুরা সুন্দরী মন্দির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ পর্যটনের বিকাশে প্রসাদ যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির৷ উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির ভীষণ প্রসিদ্ধ৷ তাই, পর্যটন উন্নয়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিপিআর মিলতেই অর্থ বরাদ্দ করা হবে বলে লোকসভায় জানালেন পর্যটন রাষ্ট্রমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল৷


আজ লোকসভায় সাংসদ রেবতি ত্রিপুরা ও বিজয় কুমার দুবে-র উত্থাপিত প্রশের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, স্বদেশ দর্শন স্কীমের অন্তর্গত সারা দেশে পর্যটন ক্ষেত্রের প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে, আধ্যাত্মীক কেন্দ্রও স্থান পেয়েছে৷ তাঁর কথায়, রামায়না সার্কিট, কৃষ্ণা সার্কিট, বুদ্ধিষ্ট সার্কিট, তির্থাঙ্কর সার্কিট এবং সুফি সার্কিট এর অন্তর্ভুক্ত রয়েছে৷


প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, তীর্থযাত্রা পুন,নবিকরণ এবং আধ্যাত্মিক ঐতিহ্য বৃদ্ধির লক্ষ্যে পর্যটন মন্ত্রক বিশেষ যোজনা এনেছে৷ প্রসাদ যোজনার অন্তর্গত ২৫টি রাজ্যের ৪১টি কেন্দ্র চিহিণত করা হয়েছে৷ তিনি জানান, অন্ধ্রপ্রদেশের অম্রাবতি ও শ্রীসাইলাম, অসমের কামাক্ষ্যা, অরুনাচল প্রদেশে পরশুরাম কুন্ড, বিহারের পাটনা ও গয়া, ছত্তিশঘঢ়ে বালমেশ্বরী দেবী মন্দির, গুজরাতে দ্বারকা ও সোমনাথ, হরিয়ানায় গুরুদ্বারা নাদা সাহেব, হিমাচল প্রদেশে মা চিন্তপূর্ণি, জম্মু ও কাশ্মীরে হজরতবল ও কাতরা, ঝাড়খন্ডে দেওঘড় ও পারসনাথ, কর্ণাটকে চামুন্ডেশ্বরী দেবী, কেরালায় গুরুভায়ুর, চেরামান জুমা মসজিদ, মধ্যপ্রদেশে ওমকরেশ্বর ও অমরকান্টক, মেঘালয়ে বেবাদপারা, মিজোরামে আইজল, নাগাল্যান্ডে কোহিমা ও মুকুচুঙ জেলা, মহারাষ্ট্রে ট্রিম্বকাশ্বর, ওড়িশায় পুরি, পঞ্জাবে অমৃতসর, রাজস্থানে অজমের, তামিলনাডু কাঞ্চিপুরম ও ভেল্লাকানি, ত্রিপুরায় ত্রিপুরা সুন্দরী মন্দির, উত্তর প্রদেশে বারাণসী ও মথুরা, উত্তরাখন্ডে বদ্রীনাথ, কেদারনাথ, গাঙ্গোত্রী ও যমুনোত্রী এবং পশ্চিমবঙ্গে বেলুরমঠ৷


এদিন অতিরিক্ত প্রশ তুলে সাংসদ রেবতি ত্রিপুরা পর্যটন বিকাশে ধার্মিক ক্ষেত্রের বিরাট ভূমিকা থাকায় বিশেষ যোজনার বিষয়টি জানতে চেয়েছেন৷ তাতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবর্ষে মন্দির ঘাট, নারকেলকুঞ্জ, আমবাসায় পর্যটন বিকাশে ৯৯৫০ কোটি মঞ্জুর করা হয়েছিল৷ তার মধ্যে ৭৪১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ শুধু তাই নয়, ২০১৮-১৯ অর্থবর্ষে ঊনকোটি, জম্পুইহিলস, ভূবনেশ্বরী মন্দির, মাতাবাড়ি, নীর মহল, পিলাক প্রমুখ পর্যটন ক্ষেত্রে বিকাশে ৬৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ রাজ্য সরকার ডিপিআর পাঠালেও অর্থ বরাদ্দ করা হবে৷


এদিন রেবতি ত্রিপুরার প্রশের জবাবে তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরায় অনুষ্ঠিত বিভিন্ন মেলা কেন্দ্রীয় স্কীমের অন্তর্ভুক্ত করা সম্ভব৷ সে-ক্ষেত্রে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রস্তাব আসলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রসাদ যোজনায় ত্রিপুরা সুন্দরী মন্দির অন্তর্ভুক্ত করা হয়েছে৷ ত্রিপুরা সরকার ডিপিআর পাঠালেই অর্থ বরাদ্দ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top