News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপে দু’টি সেমিফাইনাল ও ফাইনালে পাঁচটি রেকর্ড ভাঙার হাতছানি ক্রিকেটারদের সামনে
Image

বিশ্বকাপে দু’টি সেমিফাইনাল ও ফাইনালে পাঁচটি রেকর্ড ভাঙার হাতছানি ক্রিকেটারদের সামনে

লন্ডন, ৮ জুলাই (হি.স.) : চলতি বিশ্বকাপে দু’টি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে বাকি রয়েছে টুর্নামেন্টের তিনটি ম্যাচে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি চারদলের ক্রিকেটারদের সামনে৷ অন্তত পাঁচটি বিশ্বকাপের সর্বকালীন রেকর্ড নতুন করে লেখা হতে পারে শেষ তিনটি ম্যাচে৷ এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷  চলতি বিশ্বকাপের লিগ পর্বে ৪৫টি ম্যাচে ভেঙেছে একাধিক রেকর্ড৷ তৈরি হয়েছে বেশ কিছু বিশ্বরেকর্ড৷

আগামীকাল মঙ্গলবার ম্যাঞ্চেস্টারে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের৷ আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ দুই সেমিফাইনালে জয়ী দল আগামী রবিবার লর্ডসে একে অপরের মুখোমুখি হবে খেতাবি লড়াইয়ে৷ এই তিনটি ম্যাচেও ভাঙতে পারে একাধিক রেকর্ড৷

ভারতীয় ওপেনার রোহিত শর্মার সামনে রয়েছে বিশ্বকাপের দু’টি সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি৷ প্রথমত, সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবেন রোহিত, তাতে একটি তিন অঙ্কের ইনিংস খেলা মানেই সচিনকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে শতরান করার রেকর্ড গড়বেন রোহিত৷ সচিন ও রোহিতের বিশ্বকাপ সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি করে৷ যুগ্মভাবে দু’জনে এই রেকর্ড ভাগ করে নিচ্ছেন৷ একটি সেঞ্চুরি করা মানেই এককভাবে মুকুট মাথায় পরবেন রোহিত৷

রোহিতের সামনে সুযোগ রয়েছে সচিনকে টপকে একটি বিশ্বকাপে সব থেকে রান সংগ্রহকারীতে পরিণত হওয়ার৷ ২০০৩ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর ৬৭৩ রান করেছিলেন৷ সেটিই এখনও পর্যন্ত রেকর্ড৷ চলতি বিশ্বকাপে রোহিতের সংগ্রহ ৬৪৭ রান৷ আর ২৭ রান করলেই রোহিত টপকে যাবেন সচিনের সেই রেকর্ড৷ রোহিত ছাড়াও ডেভিড ওয়ার্নার (৬৩৮), অ্যারন ফিঞ্চ (৫০৭), জো রুট (৫০০), কেন উইলিয়ামসন (৪৮১), জনি বেয়ারস্টো (৪৬২) এমনকি বিরাট কোহলির (৪৪১) সামনেও থাকছে সেই রেকর্ড ভাঙার সুযোগ৷

সেমিফাইনালে এবং ফাইনালে উঠলে যে দু’টি ম্যাচ হাতে পাবে অস্ট্রেলিয়া, তাতে মিচেল স্টার্ক আর একটি উইকেট পেলেই একটি বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন৷ তিনি এই মুহূর্তে প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের অধিকারী৷ ২০০৭ বিশ্বকাপে ম্যাকগ্রা নিয়েছিলেন ২৬টি উইকেট৷ স্টার্ক এবার লিগের লড়াই শেষে নিয়েছেন ২৬টি উইকেট৷ বুমরাহ (১৭), আর্চার (১৭) ও ফার্গুসনের (১৬) সামনেও থাকছে এই রেকর্ড গড়ার হাতছানি৷

চলতি বিশ্বকাপে সব থেকে বেশি ১১টি ক্যাচ নিয়েছেন জো রুট৷ উইকেটকিপার ছাড়া অন্য কোনও ফিল্ডারের একটি বিশ্বকাপে নেওয়া এটি যুগ্মভাবে সর্বোচ্চ ক্যাচ৷ ২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিং নিয়েছিলেন ১১টি ক্যাচ৷ আর ১টি ক্যাচ ধরলেই রুট এককভাবে এই রেকর্ড নিজের দখলে আনবেন৷

উইকেটকিপার হিসাবে একটি বিশ্বকাপে সব থেকে বেশি শিকারের রেকর্ড রয়েছে অ্যাডাম গিলক্রিস্টের নামে৷ ২০০৩ বিশ্বকাপে গিলি ২১টি শিকার ধরেছিলেন৷ এবার অ্যালেক্স ক্যারি ইতিমধ্যেই ২১টি শিকার ধরে সেই রেকর্ড ছুঁয়েছেন৷ আর একটি ক্যাচ ধরলে বা স্ট্যাম্প করলে ক্যারি একভাবে বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়বেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top