News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ লক্ষ টাকাসহ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

পাঁচ লক্ষ টাকাসহ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ আমবাসা থানার পুলিশের দীর্ঘদিন ধরে নজর ছিলো ড্রাগস মাফিয়া খোকন দেবনাথের উপর৷ তবে কোন ভাবেই তাকে জালে তুলতে পারছিল না৷ অবশেষে গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই মহকুমা পুলিশ আধীকারিক আশীষ দাসগুপ্ত ও আমবাসা থানার ওসি হীমাদ্রী সরকার ওৎ পেতে বসে থাকে৷ আমবাসা বাজারে অন্য একজনকে ড্রাগস দেবার সময় পুলিশ খোকন দেবনাথ এবং রুপন সাহাকে হাতে নাতে ধরে ফেলে৷ তারপর ভাউলিয়া বস্তীস্থিত খোকনের বাড়িতে আমবাসা থানার বিশাল পুলিশ বাহীনি নিয়ে তল্লাশি চালানো হয়৷

তার বাড়ির বিভিন্ন জায়গার তল্লাশি চালানো হয়৷ মাটি খুঁড়ে প্লাস্টিকের দুটি ড্রামে প্রচুর পরিমানে ব্রাউন সুগার এবং নগদ পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ এলাকাবাসীরা জানায় বহুদিন ধরেই এই এলাকায় খোকন নেশার সাম্রাজ্য চালিয়ে আসছে৷ জানা যায় খোকনের স্ত্রী রিতা দেবনাথও এই ব্যবসায় জড়িত রয়েছে৷ পুলিশ তার স্ত্রীকেও আটক করেছে৷ সব মিলিয়ে ৪৯০.৬৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় কোটি টাকা৷ ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top