News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা শহরকে জঞ্জালমুক্ত রাখার জন্য এক মাসের সময় দিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

আগরতলা শহরকে জঞ্জালমুক্ত রাখার জন্য এক মাসের সময় দিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই ৷৷ এখন থেকে আগরতলা শহরের জঞ্জাল পরিষ্কার করার কাজ প্রতিদিন ভোর চারটা থেকে শুরু করে সকাল ১০টার মধ্যে শেষ করতে হবে৷ সর্বাবস্থায় অফিস টাইমের আগে জঞ্জাল পরিষ্কার করার কাজ শেষ করতে হবে৷ এখনও দেখা যায়, বেলা দুটো, এমন-কি সারাদিনই জঞ্জালবাহী ডাম্পার আগরতলা শহরে ঘোরাফেরা করছে, তা আর চলবে না, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ আজ তিনি তাঁর নির্বাচনী এলাকা বনমালীপুরের অন্তর্গত মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করে এই নির্দেশ দিয়েছেন৷


রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ত ও বড় বাজার মহারাজগঞ্জে৷ এর বিভিন্ন রাস্তা ও রাস্তার পাশের নালা জঞ্জালে পরিপূর্ণ৷ এলাকাবাসীর অভিযোগ, আগরতলা পুরনিগমের সাফাই কর্মীরা প্রতিদিন এলাকা পরিষ্কার করেন না৷ রাস্তার পাশে ছয় ফুট গভীর নালাগুলি আবর্জনায় ভরে আছে৷ তাই সামান্য বৃষ্টি হলে নোংরা জল রাস্তার উপর দিয়ে যায়, এমন-কি নাগরিকদের বাড়িঘরে ঢুকে এ-সব নর্দামা জল৷ এই অভিযোগের ভিত্তিতে এলাকা সরেজমিনে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক৷ তিনি এই অবস্থা দেখে ক্ষোভ ব্যক্ত করেন৷ পাশাপাশি তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের নানা সমস্যাবলির বিষয়ে জেনে নেন৷


পরিদর্শন শেষে তাঁর সঙ্গী সরকারি অফিসারদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এক মাসের মধ্যে এই অবস্থার পরিবর্তন করতে হবে৷ এক মাস পর তিনি ফের এলাকা পরিদর্শনে যাবেন৷ তখন যদি দেখেন যে অবস্থার উন্নতি হয়নি, তবে তিনি কঠোর পদক্ষেপ নেবেন এই সকল কাজে নিয়োজিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, সাফ জানান মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি আরও বলেন, অনেক মানুষ সরকারি জায়গা-সহ ড্রেন দখল করে রেখেছেন৷ এগুলিকেও দখলমুক্ত করা হবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানান, স্মার্টসিটি মিশনে আগরতলাকে স্বচ্ছ করা হবে৷ কিন্তু তার জন্য সময় লাগবে৷ তাই বলে এখন শহরকে দূষিত করে রাখা হবে, তা চলবে না৷ পুরনিগমের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত অফিসার, সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে৷ নিজের কাজ সঠিকভাবে করতে হবে৷ যদি কাউকে কাজে গাফিলতি করতে দেখা যায় তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি৷ আজ সোমবার তিনি শহরের মহারাজগঞ্জ বাজারের প্রায় দুই কিমি রাস্তা পায়ে হেঁটে ঘুরে দেখেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top