News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় জাতীয় সড়কের বেহাল অবস্থা যান চলাচল স্তব্ধ, শত শত গাড়ি দাঁড়িয়ে আছে
Image

আঠারমুড়ায় জাতীয় সড়কের বেহাল অবস্থা যান চলাচল স্তব্ধ, শত শত গাড়ি দাঁড়িয়ে আছে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জুলাই ৷৷ সামান্য বৃষ্টিতেই স্তব্ধ আসাম আগরতলা আট নং জাতীয় সড়ক৷ নাজেহাল যাত্রী সাধারণ থেকে শুরু করে লরির চালকরা৷ নেই মহকুমা প্রশাসন থেকে রাস্তা সচল করার কোন উদ্যোগ৷ পর্যায়ক্রমে উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কে৷


ঘটনার বিবরণে প্রকাশ, রবিবার সকাল থেকে আঠারমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামী থেকে সম্পূর্ণ পাহাড় তথা জিয়লছড়া পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়৷ পাহাড়ের মাটি ধসে পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়৷ বেশ কয়েকটি জায়গায় রাস্তা পিচ্ছিল হওয়ায় গাড়ি দূর্ঘটনায় পড়ে৷ ফলে গোটা পাহাড়ের জাতীয় সড়কে কয়েকশো গাড়ী আটকা পড়ে যায়৷ ঘটনা সকল দশটা থেকে ঘটলেও বিকাল পাঁচটা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি৷


এদিকে, মহকুমা প্রশাসনের তরফ থেকে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ জানা গিয়েছে, বিগত কয়েকদিন আগে রাস্তা সংস্কারের নামে রাস্তার পাশে লাল মাটি রাস্তা বড় করার চেষ্টা করে৷ এছাড়া বিভিন্ন বেসরকারী সংস্থাগুলি টাওয়ার এর কাজ করতে গিয়ে রাস্তার পাশের পাটি কেটে ফেলে৷ যার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তা পিচ্ছিল হয়ে গিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে৷ ছোট বড় সব ধরনের গাড়ির চালকরা জীবনের ঝঁুকি নিয়ে চালাচ্ছেন৷ কিন্তু, এদিন যে অবস্থা হয়েছে রাস্তার তাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে৷ এই ব্যাপারে এদিন দিনভর যান চালকরা জাতীয় সড়কে প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ দেখাতে থাকে৷ যদিও পুলিশ সেখানে পৌঁছায় কিন্তু, করার কিছুই ছিল না পুলিশের৷


জাতীয় সড়কের ৩৭ , ৪১, ৪২, ৩৮ ও ৩৯ মাইল এলাকায় ঠায় দাঁড়িয়ে রয়েছে যান বাহন৷ এই অবস্থায় বাধ্য হয়ে ধবস পড়া এলাকা পায়ে হেঁটে পাড় করে অন্যপ্রান্তে এসে গাড়িতে উঠতে হচ্ছে অনেক যাত্রীদের৷ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে রাস্তার ধবস সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবী উঠেছে৷


প্রসঙ্গত, প্রতি বছর বর্ষার মরশুমে জাতীয় সড়কের এই বেহাল অবস্থা হচ্ছে৷ এই ব্যাপারে প্রশাসনের কোন হেলদোল নেই৷ তাতে ক্ষুব্ধ যান বাহানের চালকরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top