News Flash

  • Home
  • Uncategorized
  • দাবী আদায়ে আন্দোলনের পথে যাচ্ছেন পেনশনাররা
Image

দাবী আদায়ে আন্দোলনের পথে যাচ্ছেন পেনশনাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রবিবার আগরতলায় উজ্জ্বয়ন্ত মার্কেটে প্রবীণ পত্তনে অনুষ্ঠিত হয়৷ বার্ষিক সাধারণ সভায় পেনশনারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ গত এক বছরের সাংগঠনিক কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও পেনশনারদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷


রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের দাবিদাওয়া পূরণে আন্তরিক বলে দাবি করলেও পেনশনাররা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করা হয়েছে৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ রাজ্য সরকারের কাছে পেনশনারদের যেসব দাবিসনদ পেশ করা হয়েছিল সেগুলি সম্পর্কে সরকার আন্তরিকতা পরিচয় দেয়নি বলে অভিযোগ৷ সে কারণেই পেনশনাররা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে পা বাড়াচ্ছে৷


রবিবার প্রবীণ পত্তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের দুই শতাধিক সদস্য সমবেত হন৷ তারা পেনশনারদের বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ প্রধান সম্পাদক সুবোধ চন্দ্র দেবরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত এক বছরে সংগঠনের কাজকর্ম সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে৷ সংগঠনের সদস্যরা নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলনে শামিল হওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেছেন৷


এরই পরিপ্রেক্ষিতে পেনশনারদের দাবিদাওয়া নিয়ে শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের অধিকর্তা এবং সচিবদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে৷ রাজ্য সরকার পেনশনারদের প্রতি সহানুভূতিশীল না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ প্রাথমিক পর্যায়ে ডেপুটেশন প্রদান করা হলেও দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে জানিয়েছেন৷ গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই তাদের বেশ কিছু দাবিদাওয়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথাবার্তা বলে চলেছে৷ কিন্তু প্রতিশ্রুতি ছাড়া তেমন কোন দাবিই পূরণ হয়নি৷ সে কারণেই পেনশনাররা এখন আর চুপ করে বসে থাকতে চান না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top