News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের দোষের জন্য কর্ণাটকে ডুবছে কংগ্রেস, দাবি গিরিরাজের
Image

নিজের দোষের জন্য কর্ণাটকে ডুবছে কংগ্রেস, দাবি গিরিরাজের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারে সঙ্কট নিয়ে অবশেষে মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। নিজের দোষের জন্য কর্ণাটকে ডুবছে কংগ্রেস বলে সোমবার ট্যুইটারে দাবি করেছেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী কুমারস্বামী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন, সরকারের স্থায়িত্বতা নিয়ে কোনও প্রকার সংশয় নেই।
এদিন গিরিরাজ সিং ট্যুইটারে লেখেন, গান্ধী পরিবারের উপর নির্ভরশীল হওয়ার কারণে ভুগতে হচ্ছে কংগ্রেসকে। ১৮টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের কোনও সাংসদ নেই। এখন কর্ণাটকও হাত ছাড়া হতে চলেছে। যে জাহাজ থেকে ক্যাপ্টান রাহুল গান্ধী ঝাপ দিয়েছেন সেখানে বাকিরা কি করে টিকবে? কর্ণাটকে কংগ্রেস নিজের ভুলে জন্য ডুবছে আর তাই তাদের সদস্যরা নিজেদের ভুল সংশোধন করতে ব্যস্ত। 

অন্যদিকে, আমেরিকা থেকে রবিবার ফিরেছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত নই। রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। এই সমস্যা দ্রুত সমাধান হবে। বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মসৃণ ভাবেই এই সরকার চলবে। 

উল্লেখ করা যেতে পারে শনিবার কংগ্রেস-জেডি(এস) জোটের ১৩ জন বিধায়ক ইস্তফা দেন। এমনকি সোমবারও আরও একজন বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান। অন্যদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ২১ কংগ্রেস মন্ত্রী এবং ৯ জন জেডি(এস) মন্ত্রী নিজে পদ থেকে ইস্তফা দেন। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top