News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সংসদের ভেতরে ও বাইরে সরব প্রতীমা ভৌমিক
Image

রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সংসদের ভেতরে ও বাইরে সরব প্রতীমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে লোকসভায় আলোচনা করলেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ শুধু সংসদের ভেতরেই নয়, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে সাক্ষাৎ করে রাজ্যে স্বার্থ সংশিষ্ট বিভিন্ন দাবী সম্বলিত স্মারকপত্রও তুলে দিয়েছেন৷ রবিবার আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা জানান৷


তিনি বলেন, ত্রিপুরার বিকাশের জন্য বিভিন্ন দিক তুলে ধরেন সংসদের বাজেট অধিবেশন৷ তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মডেল ত্রিপুরার দৃষ্টিভঙ্গি সম্পন্ন করার জন্য এসব বিষয় তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দেখা করেছেন৷


২৭ জুন সংসদে তাঁর প্রথম বত্তৃণতায় প্রতীমা ভৌমিক আগরতলা-কলকাতা এবং আগরতলা-দিল্লী রুটে সরাসরি কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর দাবি জানান৷ পরে তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরির সঙ্গে দেখা করেন এবং একটি লিখিত স্মারক জমা দেন৷ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন বলে আশা প্রকাশ করেন প্রতীমা ভৌমিক৷


প্রতীমা ভৌমিক বলেন, ত্রিপুরা বিষয়ক বিভিন্ন বিষয় লোকসভায় তোলা দরকার এবং এরজন্য তিনি সংসদের বাজেট অধিবেশনে এগুলি উত্তাপন করবেন৷ সাংসদ আরও বলেন, রাজধানী দিল্লীতে ত্রিপুরার রোগীদের এবং ছাত্রছাত্রীদের জন্য দিল্লির একটি হেল্পলাইন স্থাপনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাঁর৷ যেখানে তাদের প্রয়োজনীয়তার জন্য সব ধরনের সহায়তা পাবে৷ এই উদ্যোগ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে৷


তিনি আরও বলেন, আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে শিলচর পর্যন্ত যাত্রী ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য তিনি দাবী জানাবানে সংসদে৷ পাশাপাশি ত্রিপুরায় রেলওয়ে নিয়োগ বোর্ড প্রতিষ্ঠারও দাবী জানাবেন তিনি৷


তিনি বলেন, ত্রিপুরার একটি ডেন্টাল কলেজ স্থাপনের বিষয়টি উত্থাপন করবেন৷ কারণ বিপুল সংখ্যক ছাত্র রাজ্যের বাইরে যাচ্ছেন৷ তিনি ইতোমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে সাক্ষাত করেছেন এবং এই দাবি জানান৷ তিনি প্রস্তাবটি পুণরায় উত্থাপন করবেন ধর্মেন্দ্র প্রধানের মাধ্যমে, কারণ তিনি ত্রিপুরাকে ভাল করে জানেন৷


আগামী ২৬ জুলাই সংসদের বাজেট অধিবেশন চলাকালে, সাংসদ প্রতীমা ভৌমিক এছাড়াও ত্রিপুরাতে পর্যটন সার্কিট খোলার বিষয়টি তুলবেন৷ কারণ বেশিরভাগ রাজ্যেরই এটি রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অন্তত চারটি আবেদন জমা দেওয়া হয়েছে এই বিষয়ে৷ এ ছাড়াও তিনি বলেন, সোনামুড়াতে একটি ডক খোলার দাবী জানানো হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোমতী এবং মেঘনা নদীর মধ্যে জলপথে যোগাযোগ স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ তাছাড়া সোনামুড়াতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনেরও দাবী জানানো হবে৷


প্রতীমা ভৌমিক সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে দাবী জানান এমজিএনরেগা প্রকল্পের কিছু ফান্ড কৃষি দপ্তরে দেওয়ার জন্য তাতে কৃষকরা উপকৃত হতে পারবেন৷ তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদ ‘পেড়া’ অনলাইনে বিক্রি করার উপরও গুরুত্বারোপ করেছেন৷ পাশাপাশি রাবার এবং আগরতলায় একটি ১০০০ শয্যার হাসপাতালের দাবীও তিনি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে জানাবেন বলে এদিন জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top