News Flash

  • Home
  • Uncategorized
  • ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেল জয়পুর
Image

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেল জয়পুর

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : রাজস্থানের রাজধানী জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিল ইউনেস্কো । ইউনেস্কো এই স্বীকৃতির কথা ট্যুইটারে জানায়। সেখানে রাজস্থানের এই শহরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে তারিফ জানিয়েছে ইউনেস্কো।এই সম্মান পাওয়ার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত  বলেন   এটা জয়পুরের জন্য বিরাট সম্মান।

 শহরটি এবার বিশ্ব পর্যায় থেকে পেল বিশেষ স্বীকৃতি। জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিল ইউনেস্কো। ইউনেস্কো এই স্বীকৃতির কথা ট্যুইটারে জানায়। সেখানে রাজস্থানের এই শহরটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে তারিফ জানিয়েছে ইউনেস্কো। ভারতের দ্বিতীয় শহর হিসাবে এই স্বীকৃতি পেল জয়পুর। ভারতের প্রথম হেরিটেজ সিটি-র তকমা পেয়েছিল আমেদাবাদ।


২০১৫ সালে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে-র তরফে জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি-র সম্মান দেওয়ার জন্য একটি প্রস্তাব ইউনেসকোর কাছে জমা পড়ে। ২০১৮ সালে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা জানান, ভারতের জয়পুরের নাম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি-র জন্য জমা পড়েছে। তারপর শনিবার তা চূড়ান্ত রূপ পেল। ভারতের দ্বিতীয় শহর হিসাবে এই সম্মানের ভাগীদার হল জয়পুর।


আজারবাইজানের বাকুতে এখন চলছে ইউনেস্কো-র ৪৩ তম কমিটি বৈঠক। গত ২০ জুন থেকে শুরু হওয়া বৈঠক চলবে ১০ জুলাই পর্যন্ত। সেই বৈঠকেই জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি তকমা দেওয়ায় সবুজ সংকেত দেওয়া হয়। এই সম্মান পাওয়ার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত  বলেন , এটা জয়পুরের জন্য বিরাট সম্মান। এটা গর্বেরও।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top