News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত আরও ২ জন
Image

বাংলাদেশে মৈত্রী এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ২ আহত আরও ২ জন

ঢাকা, ৮ জুলাই (হি.স ) : বাংলাদেশে ট্রেন লাইনে বিকল হয়ে যাওয়া ট্রাকে ধাক্কা মৈত্রী এক্সপ্রেসের । ঘটনায় নিহত দুই, আহত আরও দু’জন । রবিবার ভোরে গাজীপুরের ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় আলুবোঝাই ট্রাকটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে বলে জানা গেছে ।বাংলাদেশে আলুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা । রবিবার ভোর ৪টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দাক্ষিণখান এলাকায় ট্রেন লাইনে উঠে বিকল হয়ে যায় একটি আলুবোঝাই ট্রাক। তখন ওই লাইন দিয়ে আসছিল কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস  ।

মৈত্রী এক্সপ্রেসের  ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় আলুবোঝাই ট্রাকটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে । সেই সঙ্গে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন । হাতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় । সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান নিহত দুই জন ওই ট্রাকের চালক ও তার সহকারী। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ। আহত দুইজনের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top