News Flash

  • Home
  • Uncategorized
  • এবার পদত্যাগ করলেন মুম্বই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা
Image

এবার পদত্যাগ করলেন মুম্বই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা

মুম্বই, ৭ জুলাই (হি.স ) : ইস্তফা অব্যাহত কংগ্রেসে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর এবার তালিকায় নাম যোগ হল মুম্বই কংগ্রেস সভাপতিরও। রবিবার কংগ্রেসের তিন শীর্ষ নেতার যৌথ নেতৃত্ব গঠনের প্রস্তাব করে পদত্যাগ করেছেন মিলিন্দ দেওরা। জাতীয় স্তরে দলকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেই মুম্বই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিলিন্দ।

আবার, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ইস্তফা দিলেন তিনি। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মল্লিকার্জুন খাড়গে ও বেণুগোপালকে জানিয়ে এদিন পদত্যাগপত্র জমা দিলেন দেওরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “লোকসভা নির্বাচনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি পালটে গিয়েছে। এমতাবস্থায় আমাদের সকলকে দলের জন্য ভূমিকা নিতে তৈরি থাকতে হবে।” গত ২৬ জুন নয়াদিল্লিতে তত্কালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। ওই বৈঠকের পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই কংগ্রেস সভাপতি মিলিন্দ দেওরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top