News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ফের সক্রিয় এনএসসিএন (আইএম) জঙ্গি, সেনা অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র
Image

মণিপুরে ফের সক্রিয় এনএসসিএন (আইএম) জঙ্গি, সেনা অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র

ইমফল, ৮ জুলাই (হি.স ) : ফের সক্রিয় হচ্ছে মণিপুরে এনএসসিএন (আইএম) জঙ্গিরা । সম্প্রতি এই জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করল সেনা। আটক করা হয়েছে এক জঙ্গিকেও। ১৯৮০ সালে এনএসসিএন (আইএম) তৈরি হয়। দল চালাতেন থুইংগালেং মুইভা। ইসাক চিসি সু নামে আরও এক শীর্ষ মাপের নেতাও এই দায়িত্বে ছিলেন। সে সময় থেকেই মণিপুরে এই জঙ্গিগোষ্ঠী অত্যন্ত সক্রিয় ছিল। হত্যা, তোলাবাজি, সেনাদের উপর হামলার মতো বহু কাজে জড়িত ছিল এরা। ১৯৯৭ সালে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় এই জঙ্গিগোষ্ঠী। তখন থেকেই আলোচনার কাজ চলছিল।

২০১৫-তে মোদী সরকারের সঙ্গেও একপ্রস্থ চুক্তিও হয়। কিন্তু সম্প্রতি মণিপুরের  বেশি কিছু জায়গায় এনএসসিএন (আইএম) জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। সেনার পক্ষ থেকে জানান হয়েছে এই জঙ্গিদের সক্রিয়ার খবর পাওয়ার পর গত ৫ জুলাই রাতে পুলিশের সঙ্গে অভিযানে নামলে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয় । উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল এমআই-১৬ মার্কিন অ্যাসল্ট রাইফেল, ১৫০ রাউন্ড গুলি-সহ প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র। সেনা সূত্রে খবর, আটক করা হয়েছে এক জঙ্গিকেও।সেনার কাছে অনেক দিন ধরেই খবর আসছিল, রাজ্যের বিভিন্ন গ্রামে গিয়ে তোলাবাজি চালাচ্ছে তারা। সম্প্রতি গোপন সূত্রে সেনা খবর পায় কেকরু নাগা গ্রামে জঙ্গিদের দেখা গিয়েছে। সেখানে তোলাবাজি চালাচ্ছিল জঙ্গিরা।  তখনই অভিযানে নামলে জঙ্গিদের ওই গোপন ডেরার সন্ধান পায় তারা।

সেনা সূত্রে জানানো হয়েছে, তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই জঙ্গিরা ওই ডেরা ছেড়ে পালিয়ে যায়। তবে পালানোর সময় কোনও অস্ত্রশস্ত্র নেওয়ার সুযোগ পায়নি তারা। প্রচুর গোলাবারুদ, পোশাক-সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয় ওই ডেরা থেকে। জঙ্গিদের এই ডেরা পুরো গুঁড়িয়ে দেয় সেন । সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার  করা হয় । এ রকম গোপন ডেরা আর কোথায় কোথায় রয়েছে তার সন্ধান চালানো হচ্ছে বলেও এক সেনা আধিকারিক জানিয়েছেন। এ ব্যাপারে গোয়েন্দা, পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতা নেওয়া হচ্ছে  ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top