News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যাণ্ডের সক্ষমতা সম্পর্কে অবগত ভারত : সঞ্জয় বাঙ্গার
Image

নিউজিল্যাণ্ডের সক্ষমতা সম্পর্কে অবগত ভারত : সঞ্জয় বাঙ্গার

হেডিংলে, ৭ জুলাই (হি.স.) :  সেমিফাইনালে নিউজিল্যাণ্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। কিউইদের হারাতে পারলেই ২০১১ সালের পর ফের ফাইনালে উঠবে ম্যান ইন ব্লু। কিন্তু আপাতত সেফিফাইনালে নিউজিল্যাণ্ডকে হারাতে যে মরিয়া ভারত তা বোঝা গেল দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কথায়। শনিবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হলে সঞ্জয় বাঙ্গার বলেন, নিউজিল্যাণ্ডের সক্ষমতা সম্পর্কে অবগত ভারতীয় শিবির। সাম্প্রতিক সময়ে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছিলাম আমরা। ফলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি আমরা।

 বিশ্বকাপের লিগ ম্যাচে ইংল্যান্ডের কাছে হারার পর থেকে দলের মিডিল অর্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও বিষয়টি নিয়ে সরব হয়েছে। এই প্রসঙ্গে সবাইকে আশ্বস্ত করে সঞ্জয় বাঙ্গার বলেন, বিষয়টি নিয়ে অযথা চিন্তা করার কিছু হয়নি। যতক্ষণ দলের লক্ষ্যগুলি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক আছে। হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি নিজের ভূমিকা পালন করেছে। তাঁরা প্রত্যেকেই ভাল ফর্মে রয়েছে। 

চলতি বিশ্বকাপে রোহিত শর্মা অনবদ্য ব্যাটিংয়ের প্রশংসা করে সঞ্জয় বাঙ্গার বলেন, নিজের খেলা সম্পর্কে ওয়াকিবহাল রোহিত। খেলার বুনিয়াদি দিকগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য তাঁর এই সাফল্য। এমনকি কে এল রাহুলকেও সহায়তা করছেন তিনি। যা দলের দৃষ্টিভঙ্গির দিক দিয়ে  খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখনও পর্যন্ত বিশ্বকাপে সফল ভারতীয় দল বলে মনে করেন বাঙ্গার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top