News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী চাকুরি অর্থনীতির মাপকাঠি হতে পারে না, স্বরোজগারে জোর দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

সরকারী চাকুরি অর্থনীতির মাপকাঠি হতে পারে না, স্বরোজগারে জোর দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ সরকারী চাকুরী রাজ্যের উন্নয়নের মাপকাঠি হতে পারে না৷ কারণ, সকলকে সরকারী চাকুরী দেওয়া সম্ভব নয়৷ তাই, ত্রিপুরা সরকার স্বরোজগার বাড়াতে চাইছে৷ তাতে, আর্থিক প্রগতি নিশ্চিত হবে৷ শনিবার প্রজ্ঞাভবনে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার উপর এক কর্মশালার উদ্বোধন করে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার প্রথম থেকেই রাজ্যের যুবক-যুবতীদের স্বরোজগারী করার উদ্যোগ নিয়েছে৷ কারণ এন্টারপ্রেণারশিপ উন্নয়ন হলেই রাজ্যে জিডিপি’র হার বাড়বে৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিগত ৪০-৪৫ বছর ধরে রাজ্যের যুবকদের শুধুমাত্র সরকারি চাকুরির উপর নির্ভরশীলতার পরিবেশ তৈরি করা হয়েছিল৷ ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠন হওয়ার পর বেসরকারি ক্ষেত্রগুলিকে এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পের উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ন্যুনতম সহায়কমূল্যে কৃষকদের যন্ত্রপাতি, বীজ ইত্যাদি প্রদানের ব্যবস্থা করা হয়েছে৷ রাজ্য সরকারও ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ন্যুনতম সহায়কমূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা শুরু করেছে৷ তাঁর দাবি, এবছর কৃষকদের কাছ থেকে ২০ হাজার মেট্রিকটন ধানক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাতে, কৃষকরা উৎসাহিত হয়ে এখন বেশি করে ধানচাষ করছে৷ ফলে, এখন রাজ্যে খালি জমি আর পড়ে থাকে না৷

মুখ্যমন্ত্রীর মতে, কৃষকদের আয় যদি বাড়ানো না যায় তবে রাজ্যের জিডিপি’র হারও বাড়বে না৷ তাই, রাজ্যের বিখ্যাত ক্যুইন আনারসকে দেশ-বিদেশে বাজারজাতকরণের মাধ্যমে কৃষকরা যাতে দ্বিগুণ আয় করতে পারে সেই ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ তাঁর দাবি, বিগত সরকার ২৫ বছর ধরে কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নয়নে কোন পরিকল্পনা নেয়নি৷ এরফলে কৃষকরা সেই সময় কৃষিকাজে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন৷ কিন্তু, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷

মুখ্যমন্ত্রী এদিন জোর গলায় দাবি করেন, সরকারি চাকুরি কখনো কোনো রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হতে পারেনা৷ তাঁর দাবি, বর্তমান রাজ্য সরকার স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে দ্বিতীয়বারও ঘাটতিহীন বাজেট তৈরি করেছে৷ শুধু তাই নয়, বাজেটে লক্ষ্য করা গেছে যে রাজ্যের রাজস্ব আয়ও বেড়ে ২৬ শতাংশ হয়েছে যা বিগত সরকারের আমলে ছিল মাত্র ৯.৮ শতাংশ৷ এদিন তিনি রোজগার মানেই সরকারি চাকুরি, এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য রাজ্যের যুবক-যুবতীদের প্রতি আহ্বান জানান৷ সাথে যোগ করেন, ত্রিপুরায় প্রচুর পরিমাণে আনারস, কাঁঠাল, আদা উৎপন্ন হয়৷ এগুলিকে ভিত্তি করে রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপন করার জন্য উদ্যোগীদের আরও বেশি করে এগিয়ে আসুন৷ তিনি বলেন, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটকে শক্তিশালী করলে রোজগার বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানেরও সুুযোগ সৃষ্টি হবে৷ তাই, আজকের কর্মশালা থেকে অভিজ্ঞতা অর্জন করে উদ্যোগীরা রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটকে উন্নত করতে এগিয়ে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top