
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই ৷৷ বিজেপি’র পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর বাড়ি থেকে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ গোপন সূত্রের খবরের ভিতিত্তে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারীক উত্তম বণিক এবং মধুপুর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের যৌথ অভিযানে কমলাসাগর পঞ্চায়েতের ৫নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী জাকির হুসেনের বাড়ি থেকে ইয়াবা টেবলেট, ফেন্সিডিল এবং বাংলাদেশী মুদ্রা উদ্ধার হয়েছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারা সহ বাংলাদেশি মুদ্রা রাখার অপরাধে একটি মামলা দায়ের করেছে পুুলিশ৷ এদিকে, এই ঘটনায় বিজেপি ষড়যন্ত্রের অভিযোগ এনেছে৷



















