News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী পদ থেকে কুমারস্বামীকে সরাতে চাইছে কংগ্রেস, চাঞ্চল্যকর দাবি প্রহ্লাদ যোশীর
Image

মুখ্যমন্ত্রী পদ থেকে কুমারস্বামীকে সরাতে চাইছে কংগ্রেস, চাঞ্চল্যকর দাবি প্রহ্লাদ যোশীর

বেঙ্গালুরু, ৭ জুলাই (হি.স.) :  মুখ্যমন্ত্রী পদ থেকে এইচ ডি কুমারস্বামীকে সরাতে চাইছে কংগ্রেস। এমন পরিস্থিতির জন্য সিদ্দারামাইয়া দায়ী। কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোটে সরকারের যে জটিলতা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। অন্যদিকে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে নারাজ বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডি(এস) জোটের ১৪ জন বিধায়কের ইস্তফা নিয়ে জোর তরজা বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

এমন পরিস্থিতির জন্য শনিবার বিজেপিকে দায়ী করেছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। অন্যদিকে জোট সরকারের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি। এই প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এইচ ডি কুমারস্বামীকে ছুড়ে ফেলতে চাইছে কংগ্রেস। এইচ ডি দেবেগৌড়া ও  তাঁর পরিবারকে ক্ষমতার অলিন্দ থেকে সরিয়ে দিতে চাইছে কংগ্রেস। এই ষড়যন্ত্রে সিদ্দারামাইয়া সহ বহু কংগ্রেস নেতা জড়িত। অন্যদিকে রাজ্যের  বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে যাচ্ছে, তা সবাই জানে।

ধৈর্য ধরে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কুমারস্বামী এবং সিদ্দারামাইয়া কি বলছে, তা নিয়ে কোনও প্রকার মন্তব্য করতে চাই না। গোটা বিষয়ে কোনও ভাবেই জড়িত নই। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস নেতা  মল্লিকার্জুন খারগের নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল এই প্রসঙ্গে মল্লিকার্জুন খারগে দাবি করেন যে তিনি গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না। কংগ্রেস-জেডি(এস) জোটকে ভাঙার জন্যই এমন ভ্রান্ত বিষয়ে রটিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের স্থায়িত্ব আরও বেশি সুদৃঢ় হোক সেইটাই চান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top