কলকাতা, ৭ জুন (হি.স.) : বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হেলায় হারানোর জন্য ভারতীয় ক্রিকেট দলকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে করা ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিশ্বকাপ ক্রিকেটের আরেকটি জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। চ্যাম্পিয়ন হতে শুধু দুইটি ম্যাচ বাকি। জিততে থাকো।

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষা ম্যাচে অনবদ্য খেলে ভারত। এই ম্যাচ জিতে লিগ তালিকায় শীর্ষ স্থান অধিকার করে ভারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। ৯ জুলাই সেমিফাইনালে নিউজিল্যাণ্ডের মুখোমুখি হবে ভারত। ১১ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। উল্লেখ করা যেতে পারে চলতি বিশ্বকাপে নিউজিল্যাণ্ড একমাত্র দল যাদের সঙ্গে ভারতের খেলা হয়নি। লিগ ম্যাচে বৃষ্টির জন্য দুই দলের খেলা ভেস্তে গিয়েছিল। অন্যদিকে প্রায় ৪৪ বছর পর সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে। শেষবার ১৯৭৫ সালের বিশ্বকাপে দুই দেশ মুখোমুখি হয়েছিল।



















