News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ দর্শনে উন্মাদনা তুঙ্গে, ৮১৬৩০ জন পূণ্যার্থী দর্শন করল পবিত্র শ্বেতশুভ্র শিবলিঙ্গ
Image

অমরনাথ দর্শনে উন্মাদনা তুঙ্গে, ৮১৬৩০ জন পূণ্যার্থী দর্শন করল পবিত্র শ্বেতশুভ্র শিবলিঙ্গ

শ্রীনগর, ৭ জুলাই (হি.স.) :   জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে পূণ্যার্থীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। পয়লা জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। রবিবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত ৮১৬৩০ পূণ্যার্থী অমরনাথ যাত্রা করে পবিত্র গুহায় প্রাকৃতিক ভাবে তৈরি শ্বেত বরফের শিবলিঙ্গ দর্শন করেছেন।

রবিবার সকালে আরও ১৫০০ পূণ্যার্থী শিবলিঙ্গ দর্শন করেছেন। 
বালতাল এবং পহেলগাম দিয়ে পয়লা জুলাই থেকে এখনও পর্যন্ত বহু পুণ্যার্থী অমরনাথ দর্শনে এসেছে। এদিন সকালেও বালতাল এবং পহেলগাম দিয়ে পূণ্যার্থীদের আরও একটি দল অমরনাথের উদ্দেশ্যে রওয়া দিয়েছে। হর হর মহাদেব এবং বাম বাম ভোলে  জয়ধ্বনি তুলে সাধু ও সাধারণ পূণ্যার্থীরা অমরনাথ অভিমুখে যাত্রা করেছেন। আকাশ মেঘলা থাকলেও তাতে যাত্রা কোনও অসুবিধা হয়নি বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে। এই যাত্রাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top