News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম ও কক্সবাজারের মধ্যে সরাসরি বাস, কেন্দ্রকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী
Image

সাব্রুম ও কক্সবাজারের মধ্যে সরাসরি বাস, কেন্দ্রকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷  ত্রিপুরার দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুম থেকে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী কক্সবাজার পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবে ত্রিপুরা সরকার৷ আজ শুক্রবার বিকেলে এ-কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷

আগরতলার প্রজ্ঞাভবনে ’টাউনশিপ স্কিম ইন আগরতলা সিটি’ নামক প্রকল্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীবিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী এ-কথা জানান৷ তিনি আর জানান, ত্রিপুরা সরকার পর্যটনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ পর্যটন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাব্রুম শহরের পাশে ভারত-বাংলাদেশ সীমান্তে ফেণী নদীর উপর ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে সংযোগকারী সেতু তৈরি হচ্ছে৷ এই সেতু তৈরি হয়ে গেলে এশিয়ার দীর্ঘতম সমুদ্রসৈকত বাংলাদেশের কক্সবাজার, যার দৈর্ঘ্য ১০০ কিমি-এর বেশি৷

সাব্রুম থেকে এই সৈকতের দূরত্ব মাত্র ৭০ কিমি৷ এই রাস্তায় বাস চালালে মাত্র দুই ঘণ্টায় সাব্রুম থেকে কক্সবাজার পৌঁছে যাওয়া যাবে৷ যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয় তবে ত্রিপুরারবাসীকে সমুদ্র দেখার জন্য দেড় দুই হাজার কিমি দূরে ভারতের অন্য শহরে যেতে হবে না, তখন তাঁরা কক্সবাজার যাবেন৷ এর ফলে বাংলাদেশেরও আর্থিক লাভ হবে৷ সমুদ্রসৈকত দেখতে গেলে মানুষ সেখানে কেনাকাটা করবেন৷ তাই মানুষের সুবিধার কথা চিন্তা করে সরাসরি বাস পরিষেবা চালুর জন্য কেন্দ্রকে চিঠি দেবেন৷

আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা-সহ অন্যান্য আধিকারিকরা৷ বর্তমানে আগরতলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top