News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বাজেট পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি : অধীর
Image

নতুন বাজেট পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি : অধীর

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.) : নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নতুন ও পূর্ণাঙ্গ বাজেটে উঠে এসেছে আর্থিক বৃদ্ধির কথা। শুক্রবার সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটে বেড়েছে সোনা-পেট্রল-ডিজেলের দাম। মধ্যবিত্তের আয়কর কাঠামো অপরিবর্তিত থাকছে। পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তি বলে সংসদে এই বাজেটের সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর প্রতিক্রিয়ায়, “নতুন কিছুই নেই। নতুন বাজেট পুরোনো প্রতিশ্রুতির পুনরাবৃত্তিই হয়েছে।”

২০১৯-২০ অর্থবর্ষের এই পূর্ণাঙ্গ বাজের পেশ শেষে লোকসভায় কংগ্রেসের প্রথম সারির নেতা অধীর চৌধুরী জানালেন, “নতুন ভারত গঠনের কথা বললেও বাজেটে সেই পুরোনো প্রতিশ্রুতিরই পুনরাবৃত্তি ঘটেছে।” তিনি আরও বলেন, “এই বাজেটে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানের কোনও পরিকল্পনা নেই। কোনও নতুন উদ্যোগ নেই বাজেটে।” প্রসঙ্গত, দীর্ঘ ৪৯ বছর পর ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করলেন মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১৯৭০ সালে বাজেট পেশ করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই শেষ, ২০১৯-এর আগে কোনও মহিলা অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখেনি ভারতবাসী।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বগাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top