News Flash

  • Home
  • Uncategorized
  • খাদি হোক ছোট শিল্পপতিদের ভরসা জানালেন নবনিযুক্ত চেয়ারম্যান
Image

খাদি হোক ছোট শিল্পপতিদের ভরসা জানালেন নবনিযুক্ত চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই প্রধানমন্ত্রী মোদীর স্বপকে বাস্তবায়নে অঙ্গিকার করলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য৷ তাঁর মতে, প্রধানমন্ত্রীর স্বপ পূরণে খাদি হোক ছোট শিল্পপতিদের ভরসা৷ তাঁর কথায়, আজ সাধারণ বাজেটেও খাদিকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন খাদিকে কেন্দ্র করে ছোট শিল্পপতিরা উপকৃত হোক৷

আজ ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের দায়িত্ব নেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য৷ এছাড়া বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌরাঙ্গ পাল, রূপক অধিকারি, জয়কিশোর জমাতিয়া, শম্ভু মানিক এবং রঞ্জন সিনহা৷ রাজীববাবু বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর উপর ভরসা করেছেন৷ খাদি বোর্ডের দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিয়েছেন৷ সেই দায়িত্ব পালনে কঠোর পরিশ্রমে পিছুপা হবেন না বলে জানান তিনি৷

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপকে বাস্তবায়নে কোন কসুর রাখব না৷ তিনি বলেন, আজ বাজেটে খাদি প্রাধান্য পেয়েছে৷ কারণ, প্রধানমন্ত্রী চাইছেন খাদিকে কেন্দ্র করে শিল্পোদ্যোগীদের উৎসাহিত করা হোক৷ রাজীববাবুর দাবি, লঘু উদ্যোগ বৃদ্ধির লক্ষ্যে খাদিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তিনি মনে করেন, খাদিকে ভর করে ছোট শিল্পপতিরা উপকৃত হবেন৷

তিনি বলেন, ত্রিপুরায় খাদির শ্রীবৃদ্ধিতে রূপরেখা সমস্ত স্তরে বিস্তার লাভ করার বিষয়টি সুনিশ্চিত করা হবে৷ শুধু তাই নয়, কর্মসংসৃকতি তৈরির চেষ্টা হবে৷ কারণ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে খাদির অংশিদার চাইছেন৷ সেই লক্ষ্যে কাজ করা হবে, বলেন তিনি৷

এদিন তিনি জানান, বিগত দিনে খাদি বোর্ডের দূর্নীতির ঘটনায় তদন্ত করা হবে৷ দূর্নীতিবাজদের কোনভাবেই রেহাই দেওয়া হবে না৷ তাঁর দাবি, দূর্নীতির সাথে যুক্তদের অবশ্যই শাস্তি দেওয়া হবে৷ কারণ, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার দূর্নীতিকে প্রশ্রয় দেয় না৷ তাই, দূর্নীতিবাজদের সাথে কোন আপোষ করা হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top