News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য থেকে মাত্র তিনজন সরাসরি আইএএস হয়েছেন, দুর্ভাগ্যজনক বললেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্য থেকে মাত্র তিনজন সরাসরি আইএএস হয়েছেন, দুর্ভাগ্যজনক বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজ্যে শিক্ষার হাল নিয়ে বিগত সরকারগুলির ভূমিকায় চাঁচাছোলা ভাষায় সমালোচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, রাজ্যে শিক্ষার গুণগতমানের অভাব রয়েছে৷ তাই, এ যাবৎ রাজ্য থেকে কেবলমাত্র ৩ জন সরাসরি আইএএস হিসেবে নির্বাচিত হয়েছেন৷ যা খুবই দুর্ভাগ্যজনক৷ বৃহস্পতিবার সুুকান্ত একাডেমীর সভাগৃহে ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘের সাধারণ সভার উদ্বোধন করে একথা বলেন তিনি৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টিতে রাষ্ট্রধর্মই প্রধান৷ কিন্তু ৬০-৬৫ বছরের জঞ্জাল পাঁচ বছরে সরানো সম্ভব নয়৷ কিন্তু, সরকার গঠনমূলক ভাবনা নিয়ে সেই দিশাতে কাজ শুরু করে দিয়েছে, বলেন তিনি৷ প্রসঙ্গক্রমে তিনি দাবি করেন, চানক্য শিক্ষকদের আদর্শ হওয়া উচিত৷ তাঁর কথায়, আমাদের দেশে ১৯৯৮ সালের পর থেকে সঠিকভাবে রাষ্ট্রহিতে কাজ করা শুরু হয়েছিল৷ রাষ্ট্রহিত ভাবধারায় জারিত মনীষীদের হাতে এই দেশ শাসনের ভার কম সময়ের জন্য ছিল৷ তথাকথিত বুদ্ধিজীবী, যারা ভারতীয় ব্যবস্থাকে মানেনা, তারাই এই দেশ চালাতেন৷ যখন শিক্ষা ব্যবস্থায় ভারতীয়ত্ব অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয়েছিল তখনই সরকারের উপর আঙুল উঠেছে৷ ধর্ম নিরপক্ষেতা শব্দটিকে বারবার অনৈতিকভাবে হাতিয়ার করে তোলা হয়েছিল৷


মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের চিন্তাধারা পরিবর্তিত হচ্ছে৷ নতুন ভারত গড়ার জন্য পরিবর্তন হচ্ছে৷ সমগ্র বিশ্বে ভারতবর্ষের শ্রেষ্ঠত্বের বার্তা ছড়িয়ে পড়েছে৷ তিনি আরও বলেন, ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উচ্চশিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল৷ ইউ জি সি অনুমোদিত কলেজগুলো এতে উপকৃত হত৷ কিন্তু বিগত সরকার এই বিষয়ে কোন উদ্যোগ নেয়নি৷ কিন্তু, বর্তমান সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে৷ তাঁর দাবি, প্রাক প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকলস্তরের শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার সমভাবে সচেষ্ট৷
মুখ্যমন্ত্রী আরও বলেন, জনসংখ্যার নিরিখে দেশে ত্রিপুরা রাজ্যেই সবচেয়ে বেশি সরকারি বিদ্যালয় রয়েছে৷ এখানে ছাত্র ও শিক্ষকের অনুপাতও সবচেয়ে বেশি৷ সে তুলনায় রাজ্যের শিক্ষার গুণগতমানের অভাব রয়েছে৷ যার দরুণ এ যাবৎ রাজ্য থেকে কেবলমাত্র ৩ জন সরাসরি আই এ এস হিসেবে নির্বাচিত হয়েছেন৷ যা খুবই দুর্ভাগ্যজনক৷ তিনি বলেন, অঙ্গনওয়াড়ি পর্যায় থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা, সামাজিক দায়বদ্ধতা, আচার-আচরণ শিক্ষন শুরু করতে হয়৷ তখনই ছাত্র-ছাত্রীদের মধ্যে গুণগত শিক্ষার বিকাশ ঘটবে৷ বর্তমান রাজ্য সরকার সেই দিশাতেই কাজ করছে৷


নিজের কর্মের প্রতি সমর্পিত মনোভাবের উদাহরণ দিতে গিয়ে এদিন তিনি দিব্যাঙ্গ ছাত্র প্রলয় সূত্রধর ও তার মার কথাও নিজের বক্তব্যের মধ্যে উল্লেখ করেন৷ বক্তব্যের শেষের পর্যায়ে তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যে এমন সমাজ ব্যবস্থা তৈরী করতে চায়, যেখানে কোন আসামী ও সংশোধনাগার থাকবে না৷ কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত অতিরিক্ত ৩৫৮ কোটি টাকা রাজ্যের অসমাপ্ত বিভিন্ন কাজের পাশাপাশি রাজ্যের বিভিন্ন বিদ্যালয় এবং রাস্তার উন্নয়নে ব্যয় করা হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দের ভাবনায় যে জাতপাত, ধর্ম, বর্ণ মুক্ত ভারতবর্ষ ছিল, সেরকম ভারতবর্ষ গঠনে বর্তমানে সরকার সচেষ্ট৷ দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাচীন এই ঐতিহ্য রয়েছে৷ এদিন এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের আর্গানাইজিং সেক্রেটারি মহেন্দ্র কাপুর, ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শৈক্ষিক সংঘের সভাপতি ড. ধীরেন্দ্র দেবনাথ ও সাধারণ সচিব তীর্থরাম রিয়াং এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সহ অধিকর্তা ড. অরবিন্দ মাহাতো প্রমুখ৷ এই অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিবর্গ ভারতমাতা ও সরস্বতী দেবীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্যও নিবেদন করেন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের অর্গানাইজিং সেক্রেটারি মহেন্দ্র কাপুর বলেন, কেবলমাত্র সরকার দেশ চালাতে পারে না৷ প্রত্যেক দেশবাসীকে নিজের ১০০ শতাংশ দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে৷ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও এদিন বক্তব্য রাখেন৷ এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা অংশ্রগ্রহণ করেছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top