News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলা ভাষাকে মান্যতা দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ মুখ্যমন্ত্রীর
Image

বাংলা ভাষাকে মান্যতা দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ জুলাই (হি. স.) : শীর্ষ আদালতে বাংলা ভাষাকে মান্যতা দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্য বিধানসভায় রাজ্যের নাম-বদলের ব্যাপারে আলোচনার সময়ে সুপ্রিম কোর্টের ভাষা প্রসঙ্গে আবেদন করেন। 

সম্প্রতি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে, ইংরেজি ছাড়াও সাতটি ভাষায় এই আদালতের নির্দেশিকার প্রতিলিপি পাওয়া যাবে। ভাষাগুলো হল হিন্দি, তেলুগু, অসমীয়া, মারাঠি, কানাড়া, ওডিয়া ও তামিল। এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। দু দিন আগে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এ ব্যাপারে অধিবেশনে আলোচনা করে প্রস্তাব নেওয়ার আবেদন করেন। কিন্তু অধ্যক্ষ বলেন, সুপ্রিম কোর্টের কোনও সিদ্ধান্তের পক্ষে অধিবেশনে এ রকম করার অবকাশ নেই। আজ মুখ্যমন্ত্রী রাজ্যের নামবদল নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, “বাংলাকে নিয়ে বঞ্ছনা কেন, জানিনা। সব ভাষা আছে একটা কোর্টে। বাংলা ভাষাটা বাদ। প্লিজ, রিকোয়্যাস্ট করছি। বাংলাকেও রাখুন। সারা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম।“উল্লেখ করা যেতে পারে, চলতি মাসের মাঝপর্ব থেকে ইংরেজি ছাড়াও সাতটি ভাষায় এই আদালতের নির্দেশিকার প্রতিলিপি পাওয়া যাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট পর্যায়ক্রমে দেশের সব তফশিলীভূক্ত ভাষাতেই পর্যায়ক্রমে আদালতের নির্দেশিকার প্রতিলিপি দেওয়ার আশ্বাস দিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top