News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষিকার মারে গুরুতর প্রথম শ্রেণীর ছাত্র
Image

শিক্ষিকার মারে গুরুতর প্রথম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ শিক্ষিকার মারে প্রথম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়েছে৷ তাতে, অভিভাবকরার বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷


আজ আগরতলায় অরুন্ধুতিনগরস্থিত সেন্ট পলস বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র শ্রীজিৎ সরকারকে তার শিক্ষিকা সুস্মিতা বণিক মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে৷ এ-বিষয়ে শ্রীজিতের মা বলেন, ক্লাসে দুষ্টুমি সব ছাত্রছাত্রীরাই করে থাকে৷ কিন্তু, নির্দয়ের মতো মারধর কোনভাবেই কাম্য নয়৷ তিনি বলেন, বিদ্যালয়ে আজ তার ছেলে শ্রীজিৎ সরকারকে শিক্ষিকা সুস্মিতা বণিক প্রচন্ড মারধর করেছেন৷ তাতে, শ্রীজিতের কানে রক্ত জমে গিয়েছে৷


এই ঘটনায় অন্যান্য অভিভাবকরা মিলে শিক্ষিকার বিরুদ্ধে নালিশ জানাতে গেলে তাঁদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ শ্রীজিতের মা বলেন, প্রথমে অভিভাবকদের বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি৷ মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তা কর্মী৷ কিন্তু, গেইটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করার ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ গেইট খুলে দিতে বাধ্য হন৷ তিনি জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রথমে মারধর ঘটনা অস্বীকার করেন৷ কিন্তু, অন্য অভিভাবকদের উপস্থিতি শ্রীজিতের কানে আঘাতের চিহ্ণ দেখানোর পর তিনি বিষয়টি মেনে নেন৷ শ্রীজিতের মা জানান, পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয় থেকে পালিয়ে যান শিক্ষিকা৷ কিন্তু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ওই ঘটনায় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top