News Flash

  • Home
  • Uncategorized
  • গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন
Image

গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ গরু চোর সন্দেহে ত্রিপুরায় এক যুবককে পিটিয়ে খুন করেছে এলাকার মানুষ৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নোয়ারামপাড়া এলাকায়৷ মৃত যুবকের নাম বুধিকুমার ত্রিপুরা (৩০)৷


ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে এলাকার লোকজন গরু চোর সন্দেহে বুধিকুমার ত্রিপুরাকে বেঁধে ব্যাপক মারধর করে তাকে আধমরা অবস্থায় ফেলে চলে যান৷ রাতে প্রহরারত বিএসএফ এবং পুলিশ তাকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোরে মারা গেছে বুধিকমার৷


রইস্যাবাড়ি থানার ওসি সুলেমান রিয়াং জানান, আজ রাতে পরিবারের তরফে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি৷ এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top