News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসএফ ও টিএসইউ যৌথ আন্দোলন করবে শিক্ষার সমস্যা নিয়ে
Image

টিএসএফ ও টিএসইউ যৌথ আন্দোলন করবে শিক্ষার সমস্যা নিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশান এবং অল ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন রাজ্যের ছাত্র-ছাত্রী এবং শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বেশকিছু বিষয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে৷ সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দ মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন৷ তারা জানান তিনটি বিষয়ে যৌথ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে৷


রাজ্য সরকারের ও এডিসির নিয়ন্ত্রণাধীন ২০টি সুকলের পরিচালন ব্যবস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া এবং ছাত্র-ছাত্রীদের স্থানান্তর করার যে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা গ্রহণ করেছে তার বিরুদ্ধে জনমত গঠন করা হবে৷ এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হবে৷ টিএসএফ এবং এটিএসইউ মনে করে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রাম পাহাড় এবং পিছিয়ে পড়া অংশের ছাত্র-ছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অন্তরায় হবে৷ একই সাথে শিক্ষা আইন ২০০৯ এর সরাসরি লঙ্ঘন করা হবে৷ তাছাড়া এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের শিক্ষা সঙ্কোচন নীতিকে প্রশ্রয় দেবে৷ ছাত্র নেতৃবৃন্দ বলেন, এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে মহাবিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা দিতে হবে৷ মেধার অজুহাত তুলে গ্রাম পাহাড় ও সমস্ত পিছিয়ে পড়া অংশের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে৷


একই সাথে রাজ্যের প্রতিটি মহকুমায় মহাবিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে, যাতে রাজ্যের প্রতিটি মহকুমার ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পায়৷ স্টেট কোটায় রাজ্যের এসটি, এসসি ছাত্র-ছাত্রীদের রাজ্যের বাইরে কারিগরী শিক্ষার জন্য পাঠানোর ক্ষেত্রে সংরক্ষণে রোস্টার পদ্ধতি যথাযথভাবে মানার জন্য দাবি জানানো হয়েছে৷ রাজ্যের দুটি বিশ্ব বিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সগুলির আসন সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রাজ্যের সমস্ত স্নাতক ছাত্র-ছাত্রীদের স্নাতকোত্তর শিক্ষাগ্রহণ নিশ্চিত করতে হবে৷

বন আইন মোতাবেক জমির পাট্টার জন্য যে সমস্ত আবেদনকারীর আবেদন নাকচ করা হয়েছে সেই সমস্ত আবেদনকারীদের বন থেকে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোট৷
এটিএসইউ এবং টিএসএফ এ ধরনের নির্দেশকে অগণতান্ত্রিক এবং অমানবিক বলে মনে করে৷ তাই এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে৷ এখনো যারা জমির পাট্টা পায়নি তাদেরকে ২৫ কানি করে জমির পাট্টা প্রদান করার দাবি জানিয়েছে টিএসএফ এবং এটিএসইউ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top