News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের চিন্তামণিতে অটো-রিক্সা ও বাসের সংঘর্ষে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ২০
Image

কর্ণাটকের চিন্তামণিতে অটো-রিক্সা ও বাসের সংঘর্ষে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ২০

চিন্তামণি (কর্ণাটক), ৩ জুলাই (হি.স.): কর্ণাটকের চিন্তামণিতে অটো-রিক্সা এবং বাসের সংঘর্ষে অকালেই প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জনেরও বেশি যাত্রী| বুধবার  দুর্ঘটনাটি কর্ণাটকের চিক্কাবল্লাপুরা জেলার চিন্তামণি তালুকের মুরাগামাল্লা গ্রামের কাছে। বুধবার মুরাগামাল্লা গ্রামের কাছে অটো-রিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে অটো-রিক্সাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও| গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ২০ জন চিন্তামণি এবং কোলারের হাসপাতালে চিকিত্সাধীন|

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার চিন্তামণি তালুকের মুরাগামাল্লা গ্রামের কাছে অটো-রিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই অটো-রিক্সার যাত্রী| আহত হয়েছেন বাসের যাত্রীরাও| পুলিশ সূত্রের খবর, সম্ভবত বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে| পুলিশের তরফে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার বাসটি চিক্কাবল্লাপুরার অভিমুখে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা অটো-রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top