News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে বাড়ছে চুরি, থানার ভূমিকায় ক্ষোভ জনমনে
Image

কুমারঘাটে বাড়ছে চুরি, থানার ভূমিকায় ক্ষোভ জনমনে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ জুলাই ৷৷ রাতের আধারে চুরির ঘটনা যেন কিছুতেই পিছু ছাড়ছেনা ঊনকোটি জেলার সংসৃকতির শহর কুমারঘাটের৷শহরের প্রানকেন্দ্র এবং তার আশপাশে নগরবাসীর রাতের নিরাপত্তা দেবার জন্য পুলিশি টহল জারি রয়েছে কিন্তু তা সত্তেও কুমারঘাট থানার পুলিশকে চেলেঞ্জ জানিয়ে চোরের দল অবাধে তাদের কাজ চালিয়ে যাচ্ছে আর ঠুটো জগন্নাথের মতো বসে রয়েছে কুমারঘাট থানার পুলিশ বলে অভিযোগ৷রাতের আধারে জনশূন্যতার সুযোগকে পুজি করে ফের চোরের দল থাবা বসায় কুমারঘাটের কমলাশিষ ঘোষের রবারের গডাউনে৷ পেছনের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে নিয়ে যায় প্রায় ৬০০ কেজি রবার শিট এবং স্ক্রেট সহ অন্যান্য সামগ্রী বলে জানায় দোকান মালিক৷


দোকানে থাকা সিসি টিভি ফুটেজে ধরা পড়ে কিভাবে দোকানে প্রবেশ করেছে চোর৷পরে সেই চোর সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং কাজ সেরে পালায়৷ পরের দিন দোকান মালিক দোকানে এসে এই ঘটনা প্রত্যক্ষ করে এবং কুমারঘাট থানায় খবর দেয়৷ছুটে যায় হীরার রাজ্যের খাকি উর্দীধারীরা এবং লোক দেখানো তদন্তে নামে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পুলিশকে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন কিন্তু কুমারঘাট থানার পুলিশ কি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করছে?যদি করতো তবে কুমারঘাট শহরের বুকে একের পর এক চুরির ঘটনা কিভাবে সংগঠিত হচ্ছে আর সরকার পরিবর্তনের পর কুমারঘাট শহরের বুকে যত চুরির ঘটনা ঘটেছে তবে এখনো পর্যন্ত একটি ঘটনায়ও কাউকে গ্রেপ্তার কেন করতে পারেনি বিপ্লব দেবের পুলিশ?প্রশ্ণ কুমারঘাটবাসীর৷


এবারের চুরির ঘটনার সিসি টিভি ফুটেজও কিন্তু রয়েছে কুমারঘাট থানার পুলিশের হাতে,পুলিশ এই চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে, নাকি চলতে থাকে চোর পুলিশের এই খেলা এই দিকেই তাকিয়ে কুমারঘাটবাসী৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যকে জঞ্জালমুক্ত করারও অঙ্গীকার নেওয়া হয়েছে৷ খুব কম সময়ে ত্রিপুরা সরকার পুরনিগম, সব পুরপরিষদ, নগর পঞ্চায়েত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় জঞ্জাল মুক্ত ত্রিপুরা গড়ে তুলবে৷ তিনি বলেন, সমস্ত শহর-নগর গুলিকে যেমন জঞ্জালমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তেমনি জঞ্জালগুলি রি-সাইক্লিং করে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য বিভিন্ন সম্পদ সৃষ্টি করা হবে৷ এর ফলে কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে তেমনি সবুজ ত্রিপুরা, আবর্জনামুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গীকার সার্থক হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top