News Flash

  • Home
  • Uncategorized
  • অল্টো ও অটোর সংঘর্ষে কুর্তিতে গুরুতর জখম চার
Image

অল্টো ও অটোর সংঘর্ষে কুর্তিতে গুরুতর জখম চার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ জুলাই৷৷ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তরের মধ্য রাজনগর এলাকায় তীব্র উত্তেজনা৷ মারুতি অল্টো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ অটো যাত্রী৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগর এলাকায় মারুতি অল্টো এবং যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷

মুখোমুখি সংঘর্ষে অল্প বিস্তর উভয় গাড়ির ক্ষয়ক্ষতি হলেও যাত্রীবাহী অটোতে থাকা চালকসহ চারজন বেশ কিছুটা আঘাত প্রাপ্ত হন৷ আঘাতপ্রাপ্ত চারজন হলেন অটোচালক তথা অটো গাড়ির মালিক উত্তম দেব, উনার স্ত্রী ও একটি ছোট ছেলে৷ পাশাপাশি অটোতে থাকা কুর্তি গ্রামপঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী হৃদয় দেবও বেশকিছুটা আঘাত প্রাপ্ত হন৷তবে দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর মারুতি অলটো গাড়ি থেকে চালক সহ অন্যান্য যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷

তাই স্থানীয়দের সন্দেহ উল্টো গাড়ি বেপরোয়াভাবে এসে অটো গাড়ি কে সজোরে ধাক্কা মেরেছে৷ এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এস আই বিনোদ দেববর্মা সহ বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত মারুতি অল্টো ও যাত্রীবাহী অটোটিকে কদমতলা থানায় নিয়ে এসেছে৷ অপরদিকে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মা জানান, উনারা ঘটনাটি সুষ্ঠু ভাবে তদন্ত করে দেখছেন৷আঘাত প্রাপ্ত চারজন অটো যাত্রী কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা হওয়ার পর চিকিৎসক উনাদেরকে আজ বাড়িতে পাঠিয়ে দেন৷ তবে পঞ্চায়েত নির্বাচনের পাক মুহূর্তে এভাবে বিজেপি দলের মনোনীত প্রার্থীর গাড়িতে দুর্ঘটনা সংঘটিত হওয়াতে গোটা কুর্তি এলাকা জুড়ে এক চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top