News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন স্থানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত মহিলা
Image

বিভিন্ন স্থানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২ জুলাই ৷৷ রাজ্যের ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ সিপাহিজলা জেলার অধীন মধুপুর থানাধীন কমলাসাগর বিওপি এলাকায় সবজির ব্যাগে করে ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় বিএসএফ-র হাতে ধরা পড়েছে৷ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার৷ তিনি আরও জানান, সোনামুড়া থানাধীন এনসিনগর বিওপি এলাকায় সন্দেহভাজন পাচারকারীর বাড়ি থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷


সঞ্জীব কুমার জানান, সীমান্ত এলাকায় টহলদারির সময় কমলাসাগর বিওপি-র জওয়ানদের কাছে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছিল৷ তখন বিএসএফ জওয়ানরা তাদের দাঁড়াতে নির্দেশ দেন৷ কিন্তু, বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়৷ সঞ্জীব কুমারের দাবি, এলাকায় তল্লাশি চালিয়ে ১,১৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজারমূল্য ৫ লক্ষ ৯০ হাজার টাকা৷

ওই ইয়াবা ট্যাবলেটগুলি মধুপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে, জানান তিনি৷
এদিকে, গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সোনামুড়া থানাধীন এনসিনগর বিওপি-র জওয়ানরা রাঙ্গামাটিয়া গ্রামে সন্দেহভাজন পাচারকারী আব্দুল হাসেম (৩৫)-এর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে নেমে তার বাড়ির পাশে পুকুর থেকে দুটি ছোট প্যাকেট উদ্ধার করে৷ ওই প্যাকেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে৷ সঞ্জীব কুমার জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ১ লক্ষ ৫৫ হাজার টাকা৷ ওই ইয়াবা ট্যাবলেট সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ, জানান তিনি৷


অন্যদিকে, তেলিয়ামুড়ায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করা হয়েছে৷ ধৃত মহিলার নাম দিপীকা দাস৷ বাড়ি চাকমাঘাটে৷ গোপন সূত্রের ভিত্তিতে শিলচর-আগরতলা ট্রেন থেকে তেলিয়ামুড়া স্টেশনে ওই মহিলাকে আটক করা হয়৷ পুলিশ রেল স্টেশন থেকে মহিলাকে আটক করে৷ তার কাছ থেকে বিস্তর পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরেই নেশা চোরাচালানের সাথে জড়িত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top