News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবেশ বান্ধব ভ্রমণ কর্মসূচির সূচনা রাজ্যে
Image

পরিবেশ বান্ধব ভ্রমণ কর্মসূচির সূচনা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ রাজ্যে পরিবেশ বান্ধব ভ্রমণ-২০১৯ কর্মসূচির সূচনা করলেন বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া৷ যুব বিকাশ কেন্দ্র এবং নিফা-র যৌথ উদ্যোগে এই কর্মসূচি সারা ত্রিপুরায় বাস্তবায়িত হবে৷ আজ সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন বনমন্ত্রী৷


মূলত, সামাজিক দায়বদ্ধতার তাগিদে নিফা এবং যুব বিকাশ কেন্দ্র সারা ত্রিপুরায় এই ভ্রমণের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক শিবির আয়োজিত করবে৷ এই শিবিরে বৃক্ষরোপণ এবং এর রক্ষণাবেক্ষণ, প্লাস্টিক ব্যবহার বন্ধ, জলের অপচয় বন্ধ করা বৃষ্টির জল সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে মূল আলোচনা হবে৷


যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশিস মজুমদার জানিয়েছেন, পরিবেশ বান্ধব ভ্রমণ-২০১৯ কর্মসূচীর অন্তর্গত সারা ত্রিপুরায় ১,১১১ কিলোমিটার পথ অতিক্রম করা হবে৷ পাশাপাশি, ১১ হাজার ১১১টি চারা গাছ লাগানো এবং বিতরণ করা হবে৷ শুধু তা-ই নয়, সারা রাজ্যে ১১১টি আলোচনা শিবিরেরও আয়োজন করা হবে৷


তিনি জানান, আগরতলা থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটি জেলা সদর, মহকুমা সদর পরিক্রমা করা হবে এবং রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং সামাজিক সংস্থার সাথে মিলে এই কর্মসূচি সফল করা হবে৷


এ-বিষয়ে বনমন্ত্রী মেবারকুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা সরকার সবুজ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে৷ পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে এই উদ্যোগ খুবই জরুরি বলে তিনি মনে করেন৷ তিনি জানান, ত্রিপুরায় ৩৭ লক্ষ জনসংখ্যা৷ প্রত্যেকে একটি করে গাছ লাগালে সারা ত্রিপুরায় ৩৭ লক্ষ বৃক্ষরোপণ সম্ভব হবে৷ তাতে, পরিবেশ নির্মল হবে৷ তাঁর কথায়, এই কর্মসূচি সফলভাবে রূপায়ণে ত্রিপুরা সরকার সবরকম সহায়তা করবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top