News Flash

  • Home
  • Uncategorized
  • শোণিতপুরে জাপানি এনসেফেলাইটিস সদৃশ রোগে আক্ৰান্ত ৪১ জন, পাঁচ শিশুর মৃত্যু
Image

শোণিতপুরে জাপানি এনসেফেলাইটিস সদৃশ রোগে আক্ৰান্ত ৪১ জন, পাঁচ শিশুর মৃত্যু

তেজপুর (অসম), ২ জুলাই (হি.স.) : অবিভক্ত শোণিতপুর জেলায় এখনও জাপানি এনসেফেলাইটিসে কোনও রোগী আক্ৰান্ত হননি। তবে এ-জাতীয় অদ্ভুত জ্বরে ৪১ জন আক্ৰান্ত হয়েছেন। তাদের মধ্যে অনূর্ধ ১৫ বছরের পাঁচ শিশু ও বালকের মৃত্যু হয়েছে৷ এই তথ্য দিয়েছেন শোণিতপুরের যুগ্ম-স্বাস্হ্য অধিকর্তা ডা. কৃষ্ণা কেম্প্ৰাই৷

ডা. কৃষ্ণা কেম্প্রাই আরও জানান, অবিভক্ত শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলি ব্লকে জাপানি এনসেফেলাইটিস সদৃশ জ্বরে সাত জন আক্ৰান্ত হয়েছেন৷ সেখানেও তিন শিশুর মৃত্যু হয়েছে এই জ্বরে৷ এছাড়া বিহগুড়ি ব্লকে ১৪, বালিপাড়া ব্লকে পাঁচ, রাঙাপাড়া ব্লকে পাঁচ, উত্তর জামুগুড়ি ব্লকে এক, বিশ্বনাথ ব্লকে তিন, বিহালি ব্লকে দুই এবং গহপুর ব্লকে চারজন আক্ৰান্ত হয়েছেন৷ এর মধ্যে বিহালিতে এক এবং গহপুর ব্লকে এক শিশুর মৃত্যু হয়েছে অজানা জ্বরে আক্ৰান্ত হয়ে৷

তিনি জানান, দীপজ্যোতি নাথ নামের এক শিশুর শরীরে জাপানি এনসেফেলাইটিসের বীজাণু ধরা পড়েছে৷ তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ ডা. যুগ্ম-স্বাস্হ্য অধিকর্তা ডা. কৃষ্ণা কেম্প্ৰাই আরও জানান, আক্রান্তদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এনসেফেলাইটিসের জীবাণু পাওয়া যায়নি। তবে এ ধরনের অদ্ভুত কিছু জীবাণুর অবস্থিতি ধরা পড়েছে। তাদের উপযুক্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে, জানান ডা. কেম্প্রাই।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top