News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ নুসরত জাহানের দিকে সমর্থন জানাল শিব সেনা
Image

সাংসদ নুসরত জাহানের দিকে সমর্থন জানাল শিব সেনা

মুম্বই, ১ জুলাই (হি.স.) : তৃণমূলের নতুন সাংসদ নুসরত জাহানের দিকে সমর্থন বাড়িয়ে দিল শিব সেনা। সংসদ নুসরত জাহান সিঁদুর পরে শপথ নিলেন কেন, এই প্রশ্ন তুলে নয়া সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে একের পর এক ইমাম। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা। এবার এই ইস্যুতে নুসরতকে সমর্থন জানাল শিব সেনা।

শিব সেনা তাদের মুখপত্র ‘সামনা’-তে দেওবন্দের বিরুদ্ধে সরব হয়েছে। তারা উল্লেখ করেছে যে, নুসরতের সেন্টিমেন্টকে সম্মান দেওয়া উচিৎ। নুসরতকে বাংলার মেয়ে বলে বর্ণনা করে শিবসেনার বলেছে যে, কেউ যখন স্বেচ্ছায় বিয়ে করেছেন, তাহলে সেই বিয়ে কীভাবে ইসলাম-বিরোধী হতে পারে। মুখপত্রে লেখা হয়েছে, ”যদি কোনও মুসলিম মহিলা অন্য ধর্মে বিয়ে করে আর মঙ্গলসূত্র কিংবা সিঁদুর পরে, তাহলে তা হারাম। আসলে নুসরতকে নিয়ে জাতীয় স্তরে আলোচনা হচ্ছে, আর সেটা মুসলিম সংগঠনগুলি সহ্য করতে পারছে না।”

শিব সেনার আরও দাবি, এই ধরনের ফতোয়া জারি করে মানুষকে উন্নতির পথে বাধা দেয় ইসলাম। তাঁরা নুসরতের মাথার সিঁদুর-কে ভারতীয় সংস্কৃতির প্রতীক বলে উল্লেখ করেছেন। আর মঙ্গলসূত্র সুরক্ষার প্রতীক বলে দাবি শিব সেনার।

উল্লেখ্য, সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া ও মেহেনদি পরে লোকসভায় শপথ নিয়েছেন নুসরত জাহান। এই সাজে তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত সংসদে শপথ নেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেন কয়েকজন মুসলিম ধর্মগুরু এবং কট্টরপন্থীরা।

তিনি লিখেছেন,‘‘ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি৷ যা কিনা সমস্ত জাতি, ধর্মমত এবং ধর্মের ঊর্ধ্বে৷ আমি সমস্ত ধর্মকেই শ্রদ্ধা করি৷ আমি নিজে এখনও একজন মুসলিম৷ আর আমার পরণের জন্য কী আছে, তা নিয়ে কারও কোনও বক্তব্য পেশ করার প্রয়োজন নেই৷’’ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়’র পাশাপাশি নুসরতকে সমর্থন করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top